বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাবমূর্তি রক্ষায় এএফএর বিরুদ্ধে আইনি পথে মেসি রোনালদোর ৭ নম্বর জার্সিতে পর্তুগালকে জেতালেন ফোর্বস ডেনমার্ককে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে কোস্টারিকার জালে আর্জেন্টিনার ৭ গোল শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ আদালতে গণহত্যা যেভাবে প্রমাণিত হয়: রোহিঙ্গা মামলার রায়ের আগে আইনি বিশ্লেষণ গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সারা দেশে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস দেশের বাজারে স্বর্ণের দামে টানা পতন, ভরি কত? শিল্পাঞ্চলের নিরাপত্তায় চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, কমবে রাতের তাপমাত্রা রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন ফরিদপুরে আ.লীগের ছোড়া ককটেল বিস্ফোরণে কৃষক দল নেতা নিহত গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন, অস্ত্র হাতে মহড়া গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা প্রতিরোধে বসে দেখার সময় নেই: জামায়াত আমির

অবশেষে মার্কিন সিনেটে অস্ত্র নিয়ন্ত্রণে বিল পাস

রিপোর্টারের নাম : / ৪১ জন দেখেছেন
আপডেট : June 24, 2022

নিউইয়র্ক, টেক্সাসসহ আমেরিকায় একের পর এক স্কুল, গির্জা, সুপারমার্কেটে বন্দুক হামলার পর আইন কঠোর করতে অস্ত্র নিরাপত্তা বিল পাস করেছে মার্কিন সিনেট।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার রাতে পাস হওয়া বিলটি গত ৩০ বছরে আমেরিকার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ আগ্নেয়াস্ত্র আইন হতে চলেছে।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে বিল পাস করতে ন্যূনতম ৬০ জনের সমর্থনের প্রয়োজন হয়। ৬৫টি ভোট নিয়ে গতকাল সিনেটে বিলটি পাস হয়। বিপক্ষে ভোট পড়েছিল ৩৩টি।

রিপাবলিকানরা মূলত অস্ত্র আইন কঠোর করার পরিবর্তে নিরাপত্তা বাড়ানো ও মানসিক স্বাস্থ্য আইন উন্নত করতে আগ্রহী। তবে বৃহস্পতিবার সিনেটের ভোটাভুটিতে ১৫ রিপাবলিকান ডেমোক্র্যাটদের সঙ্গে অস্ত্র নিয়ন্ত্রণ বিলের পক্ষে ভোট দেন।

গত মাসে নিউইয়র্কের বাফেলোর সুপারমার্কেটে ও টেক্সাসের উভালদে’তে এক প্রাথমিক বিদ্যালয়ে গোলাগুলিতে ৩১ জন নিহত হয়। এরপরই অস্ত্র নিরাপত্তা কঠোর করতে পাস হলো এই বিল।

তবে প্রস্তাবিত আইন নিয়ে এখনও বিতর্ক রয়েছে। ডেমোক্র্যাট সদস্য ও অ্যাক্টিভিস্টদের অনেকের দাবি, আইনে নিরাপত্তার প্রস্তাবগুলো যথেষ্ট কঠোর নয়।

বিলটি এখন হাইজ অব রিপ্রেজেন্টেটিভসে তোলা হবে। সেখানে পাস হলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষর করলে বিলটি আইনে পরিণত হবে। আগামী কয়েকদিনের মধ্যেই প্রক্রিয়াগুলো সম্পন্ন হতে পারে।

রিপাবলিকান সিনেটর টেক্সাসের জন করনিন আইনের আলোচনায় যৌথ নেতা ছিলেন। পার্লামেন্টের আলোচনায় তিনি বলেন, বিলটি আমেরিকাকে আরও নিরাপদ করে তুলবে।


অন্যান্য সংবাদ