বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাবমূর্তি রক্ষায় এএফএর বিরুদ্ধে আইনি পথে মেসি রোনালদোর ৭ নম্বর জার্সিতে পর্তুগালকে জেতালেন ফোর্বস ডেনমার্ককে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে কোস্টারিকার জালে আর্জেন্টিনার ৭ গোল শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ আদালতে গণহত্যা যেভাবে প্রমাণিত হয়: রোহিঙ্গা মামলার রায়ের আগে আইনি বিশ্লেষণ গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সারা দেশে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস দেশের বাজারে স্বর্ণের দামে টানা পতন, ভরি কত? শিল্পাঞ্চলের নিরাপত্তায় চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, কমবে রাতের তাপমাত্রা রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন ফরিদপুরে আ.লীগের ছোড়া ককটেল বিস্ফোরণে কৃষক দল নেতা নিহত গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন, অস্ত্র হাতে মহড়া গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা প্রতিরোধে বসে দেখার সময় নেই: জামায়াত আমির

হঠাৎ মিশর, জর্ডান ও তুরস্ক সফরে সৌদি যুবরাজ

রিপোর্টারের নাম : / ৪৮ জন দেখেছেন
আপডেট : June 21, 2022
হঠাৎ মিশর, জর্ডান ও তুরস্ক সফরে সৌদি যুবরাজ

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সোমবার মিশরে পৌঁছেছেন। এসময় তাকে স্বাগত জানান মিশরের প্রেসিডেন্ট আব্দেল-ফাত্তাহ আল-সিসি। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মিশর সফর শেষে জর্ডান ও ‍তুরস্ক যাবেন সৌদি যুবরাজ। বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নির্দেশে এই তিন দেশ সফর করছেন যুবরাজ মোহাম্মদ। দেশ তিনটির সঙ্গে সৌদি আরবের সম্পর্ক জোরদার করাই এই সফরের লক্ষ্য।

যুবরাজ মোহাম্মদ মিশর, জর্ডান ও তুরস্কের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি এবং অভিন্ন স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করবেন। আগামী মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি আরব সফর করবেন। তার আগেই মিশর, জর্ডান ও তুরস্ক সফরে বের হলেন যুবরাজ মোহাম্মদ।

বাইডেনের সৌদি সফরের সময় দেশটিতে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিস) দেশগুলোর একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করা হবে। ওই সম্মেলনে যোগ দেবেন বাইডেন। এছাড়া মিশর, ইরাক এবং জর্ডানের নেতারাও এই সম্মেলনে অংশ নেবেন।

এর আগে রোববার শারম আল-শেখের লোহিত সাগরের রিসোর্টে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এবং বাহরাইনের বাদশাগ হামাদ বিন ঈসার সঙ্গে একটি ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকের আয়োজন করেছিলেন আল-সিসি।

মিশরীয় প্রেসিডেন্সির মুখপাত্র জানিয়েছেন, তিন নেতা অভিন্ন স্বার্থ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক আপডেটের বিষয়ে যৌথ সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন।


অন্যান্য সংবাদ