রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ভারতের বিহারে বজ্রপাতে ১৭ জনের মৃত্যু

রিপোর্টারের নাম : / ৪৭ জন দেখেছেন
আপডেট : June 20, 2022

ভারতের বিহার রাজ্যে বজ্রপাতে ১৭ জন মারা গেছে। গত শনিবার (১৮ জুন) রাত থেকে এসব প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’। এক টুইটার বার্তায় এ ঘটনায় শোক প্রকাশ করেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ভুক্তভোগীদের পরিবারকে চার লাখ রুপি করে সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন তিনি।

নীতীশ কুমার জানান, রাজ্যটির ‘ভাগলপুরে ৬ জন, বৈশালীতে ৩ জন, খাগাড়িয়ায় দুই জন, কাটিহার, সহরসা, মাধেপুরা, মুঙ্গেরে মারা গেছে একজন করে এবং বাকি দুইজনের মৃত্যু হয়েছে বাঙ্কায়।

এর আগেও একাধিক বার বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটেছে বিহার রাজ্যে। দুর্ঘটনা এড়াতে রাজ্যের সবাইকে আবহাওয়ার পূর্বাভাস মেনে চলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

এদিকে, দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, আরও কয়েকদিন বিহারে ভারি বৃষ্টিসহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে।


অন্যান্য সংবাদ