রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

তিস্তা এবং জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকায় হলুদ সংকেত জারি

রিপোর্টারের নাম : / ৪৪ জন দেখেছেন
আপডেট : June 16, 2022
তিস্তা এবং জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকায় হলুদ সংকেত জারি

ভারতের পশ্চিমবঙ্গের তিস্তার পানি বাড়ায় জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার দোহমনি থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তিস্তার অসংরক্ষিত এলাকায় হলুদ সংকেত জারি করা হয়।

বুধবার (১৫ জুন) রাতেই তিস্তা নদী সংলগ্ন পঞ্চায়েত এলাকা বিবেকানন্দপল্লীসহ বেশ কিছু জায়গা পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত চৌধুরী এবং জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি। তারা জানান, তাদের নজরদারি চলছে নদীর গতিবিধির ওপর।

পুলিশ সুপার জানান, তিস্তার বেশ কিছু অসংরক্ষিত এলাকার বাড়ি প্লাবিত হয়েছে। লোকজনদের সচেতন করতেই এলাকা পরিদর্শন করছি। অন্যদিকে এলাকাবাসীরা জানায়, এবারের মত এত তাড়াতাড়ি তিস্তার পানি আগে কখনও বাড়েনি।

যদিও জলপাইগুড়ি স্থিত কেন্দ্রীয় ফ্লাড কন্ট্রোল রুম থেকে প্রতিনিয়ত নদী গুলোর পানির বৃদ্ধির ওপর চলছে কড়া নজর দাড়ি।
এর পাশাপাশি জলঢাকা নদীতেও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে পানি, বুধবার বিকেল থেকেই এই নদীর অসঙ্গরক্ষিত এলাকায় জারি করা হয়েছে হলুদ বিপদ সংকেত।

বৃহস্পতিবার (১৬ জুন) আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়ার খবরে জানা গিয়েছে, আজ দুপুর ২ টা থেকে অতিভারি বৃষ্টিপাত হতে চলেছে জলপাইগুড়িসহ বিস্তৃণ অঞ্চলে।


অন্যান্য সংবাদ