মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন শ্রমিক বিক্ষোভে থমথমে গাজীপুর; টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ নবীনগরের অসহায় মানুষের বন্ধু নজরুল ইসলাম নজু আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু

দামেস্ক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

রিপোর্টারের নাম : / ৫৭ জন দেখেছেন
আপডেট : June 11, 2022

সিরিয়ার রাজধানী দামেস্কের বিমানবন্দর ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার ভোরে ইসরায়েল এ হামলা চালায়।

হামলায় সিরিয়ার এক বেসামরিক নাগরিক নিহত এবং বেশ কিছু স্থাপনার ক্ষতি হয়েছে। এ নিয়ে চলতি সপ্তাহে ইসরায়েল দামেস্ক লক্ষ্য করে দুই দফা হামলা চালাল। ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানবন্দরের রানওয়ে। ফলে সবধরণের ফ্লাইট বন্ধ করেছে দেশটির সরকার।

এ বিষয়ে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনালাপ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সিরিয়ার বিমানবন্দর ও সমুদ্রবন্দরসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ইসরায়েলি হামলাকে সিরিয়ার সর্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার লঙ্ঘনের পাশাপাশি আন্তর্জাতিক আইন ও রীতিনীতির লঙ্ঘন বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে সিরিয়ার প্রতি অকুণ্ঠ সমর্থনের জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিক্দাদ বলেন, এ হামলা প্রমাণ করে ইহুদিবাদীরা দুর্বল হয়ে পড়েছে। তারা এখন নিজেদের দুর্বলতা ঢেকে রাখার জন্য মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করছে।


অন্যান্য সংবাদ