শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক সবুরের জামিন

নিজস্ব প্রতিবেদক / ১১৫ জন দেখেছেন
আপডেট : July 6, 2021

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক এম এ সবুর রানাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তার জামিন আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার (৬ জুলাই) বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে সবুর রানার পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট শেখ মো. জাকির হোসেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

এর আগে গত ১৮ এপ্রিল বেসরকারি এনটিভি চ্যানেলের খুলনা প্রতিনিধি আবু তৈয়ব মুন্সির ব্যবহৃত ফেসবুক আইডি থেকে খুলনা সিটি মেয়রকে নিয়ে একটি স্ট্যাটাস দেওয়া হয়। যে কারণে সিটি মেয়রকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অভিযোগ ওঠে। ওই অভিযোগে গত ২০ এপ্রিল মেয়র তালুকদার আব্দুল খালেক খুলনা সদর থানায় দুই সাংবাদিকের নাম উল্লেখ করে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দায়ের করেন। ওইদিন রাতেই এনটিভির খুলনা প্রতিনিধি আবু তৈয়ব মুন্সিকে গ্রেফতার করে পুলিশ। ২১ দিন কারাগারে থাকার পর তিনি জামিনে মুক্ত হন।

এরপর গত ৩ জুন মামলার অপর আসামি সাংবাদিক এম এ সবুর রানা জামিনের জন্য আদালতে হাজির হন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক শাহীদুল ইসলাম তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান। এরপর তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন।

প্রসঙ্গত, সবুব রানা রামপাল উপজেলার সিংগড় ঘুনিয়ার মৃত ডা. আজিজ মোল্লার ছেলে। তিনি যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজের রামপাল প্রতিনিধি ও রামপাল প্রেসক্লাবের সভাপতি।


অন্যান্য সংবাদ