মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

ক্যান্সারের ওষুধ প্রয়োগে শতভাগ সাফল্য

রিপোর্টারের নাম : / ৪৪ জন দেখেছেন
আপডেট : June 8, 2022

ক্যান্সারের একটির ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালে অভাবনীয় সাফল্য পেয়েছেন চিকিৎসা বিজ্ঞানীরা। রেকটাল ক্যান্সারে আক্রান্ত ১৮ জন রোগীর শরীরে ‘ডোস্টারলিম্যাভ’ নামের ওষুধটি প্রয়োগে তাদের শরীর থেকে ক্যান্সার নির্মূল হয়েছে। বিশ্বে এবারই প্রথম কোনো ওষুধে ক্যান্সারের রোগীদের পুরোপুরি সুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। ডোসটারলিম্যাব এমন একটি ওষুধ, যেটিতে গবেষণাগারে তৈরি মলিকিউলস রয়েছে।

এই মলিকিউলস মানুষের শরীরে বিকল্প অ্যান্টিবডি হিসেবে কাজ করে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে গবেষকেরা জানান, পরীক্ষামূলকভাবে ১৮ জন ক্যান্সার রোগীর ওপর ওষুধটি প্রয়োগ করা হয়েছিল। সবাই কোলন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ছয় মাস ধরে প্রতি তিন সপ্তাহ পরপর ওষুধটি প্রয়োগের পর তাদের শারীরিক পরীক্ষায় দেখা হয় সবাই ক্যান্সার মুক্ত হয়েছেন। কারও শরীরে টিউমারের অস্তিত্ব ছিল না ওষুধটি প্রয়োগের পর।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টার জানায়, ক্যান্সারের চিকিৎসা সংক্রান্ত গবেষণায় এর আগে এমন অর্জন আর দেখা যায়নি। পরীক্ষামূলকভাবে ওষুধ প্রয়োগে অংশ নেয়া সব রোগীর ক্যান্সার মুক্তির ঘটনা ইতিহাসে এটাই প্রথম। তবে গবেষকেরা বলছেন, শতভাগ সাফল্য পাওয়া গেলেও এই পরীক্ষা খুবই অল্পসংখ্যক মানুষের ওপর চালানো হয়েছে। তাই আরও বড় পরিসরে ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়াল চালাতে হবে।


অন্যান্য সংবাদ