শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

কলেজের হোস্টেল থেকে ছাত্রীর লাশ উদ্ধার

রিপোর্টারের নাম : / ৪৫ জন দেখেছেন
আপডেট : May 25, 2022

সিলেটের এমসি কলেজের হোস্টেল থেকে এক ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ মে) সকালে হোস্টেলের চার তলার একটি কক্ষে স্মৃতি নামের ওই ছাত্রীর ঝুলন্ত লাশ পাওয়া যায়। স্মৃতি এমসি কলেজের ইংরেজি প্রথম বর্ষের শিক্ষার্থী।

এমসি কলেজের সহযোগী অধ্যাপক মো. তৌফিক এজদানী চৌধুরী জানান, স্মৃতি নামের ওই ছাত্রী নতুন ছাত্রী হোস্টেলের (চার তলায়) সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ধারণা করা হচ্ছে, রাতেই স্মৃতি আত্মহত্যা করেছে। সকালে অন্যান্য শিক্ষার্থী তার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়। ওই শিক্ষার্থীর অভিভাবকদের খবর দেয়া হয়েছে।

সকাল দশটার দিকে শাহপরাণ (র.) থানা পুলিশের ওসি (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য জানান, ওই ছাত্রীর অভিভাবকদের খবর দেয়া হয়েছে। তারা আসার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

তিনি জানান, কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনই বলা যাচ্ছে না। খতিয়ে দেখার পর জানা যাবে।


অন্যান্য সংবাদ