মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

লকডাউনের ৪র্থ দিন: গ্রেফতার ৪২৯, জরিমানা ৮ লাখ ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক / ১১১ জন দেখেছেন
আপডেট : July 4, 2021

কঠোর লকডাউনের চতুর্থ দিনে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতে গ্রেফতার হয়েছেন ৪২৯ জন। এছাড়া ট্রাফিক বিভাগ কর্তৃক ৩০৯টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করা হয়েছে ৮ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা।

রোববার (৪ জুলাই) লকডাউনের চতুর্থ দিনের অভিযানে এসব ব্যক্তি ও যানবাহনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয় ডিএমপির আটটি বিভাগ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, লকডাউনের চতুর্থ দিনে সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ডিএমপির আটটি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সরকারি নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় ৪২৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

এডিসি ইফতেখায়রুল ইসলাম বলেন, সরকারঘোষিত লকডাউনে সড়কে যানবাহন নিয়ে বের হওয়ায় ডিএমপি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ ৩০৯টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করেছে ৮ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা।

এর মধ্যে রমনা বিভাগে ৩৬টি গাড়ির মামলায় জরিমানা করা হয়েছে এক লাখ ১৫ হাজার ৫০০ টাকা, লালবাগ বিভাগে ৪৯টি গাড়ির মামলায় জরিমানা করা হয়েছে এক লাখ ১৪ হাজার ৫০০ টাকা, মতিঝিলে ২১টি গাড়ির মামলায় জরিমানা করা হয়েছে ৫৩ হাজার টাকা, ওয়ারী বিভাগে ২১টি গাড়ির মামলায় জরিমানা করা হয়েছে ৪৪ হাজার টাকা, তেজগাঁও বিভাগে ২৯টি গাড়ির মামলায় জরিমানা করা হয়েছে ৭৪ হাজার ৫০০ টাকা, মিরপুর বিভাগে ৯১টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করা হয়েছে ৩ লাখ ৫ হাজার ৫০০ টাকা, গুলশান বিভাগে ২৫টি গাড়ির মামলায় জরিমানা করা হয়েছে ৬৫ হাজার ৫০০ টাকা এবং উত্তরা বিভাগে ৩৭টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করা হয়েছে ৯৭ হাজার টাকা।

ডিএমপি সূত্রে জানা গেছে, করোনার সংক্রমণরোধে চলমান বিধিনিষেধ বাস্তবায়নে আজ চতুর্থ দিনে রাজধানীজুড়ে সক্রিয় ছিল আইন-শৃঙ্খলা বাহিনী।

উল্লেখ্য, গতকাল শনিবার (৩ জুলাই) কঠোর লকডাউনের তৃতীয়দিনে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতে গ্রেফতার হন ৬২১ জন।

শুক্রবার (০২ জুলাই) লকডাউনের দ্বিতীয় দিন গুরুত্বপূর্ণ কারণ ছাড়া বাইরে বের হওয়ায় রাজধানীজুড়ে ৩২০ জনকে গ্রেফতার করা হয়েছিল। ওইদিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছিল ২০৮ জনকে।


অন্যান্য সংবাদ