মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

বিশ্বে মৃত্যু ছাড়ালো ৩৯ লাখ, আক্রান্ত ১৮ কোটি

রিপোর্টারের নাম : / ৮১ জন দেখেছেন
আপডেট : June 24, 2021
বিশ্বে মৃত্যু ছাড়ালো ৩৯ লাখ, আক্রান্ত ১৮ কোটি

মহামারী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ কয়েকটা দিন কিছুটা স্তিমিত হলেও গত দুই দিনে তা আবারও তাণ্ডব চালিয়েছে। টিকা কার্যক্রম চললেও তাই থামছে না মৃত্যুর মিছিল। যে মিছিলে গত ২৪ ঘণ্টায় শামিল হয়েছে আরও ১০ হাজার ১২৭ জন। যার মধ্যে সর্বোচ্চ ২ হাজার ৩৪৩ জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে। এই সময়ে বিশ্বে শনাক্ত হয়েছে আরও ৪ লাখ ৮১ হাজার ৮শ জন।

করোনা আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত করোনা রোগীর মোট সংখ্যা ১৮ কোটি ৪ লাখ ২ হাজার ৫১৭। এর মধ্যে মারা গেছে ৩৯ লাখ ৮ হাজার ৪৫৪ জন। এ পর্যন্ত ভাইরাসটির সংক্রমণ থেকে ১৬ কোটি ৫১ লাখ ২১ হাজার ১৬৯ জন সুস্থ হলেও সক্রিয় রোগীর সংখ্যা এখনও ১ কোটি ১৩ লাখ ৭২ হাজার ৮৯৪ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১২ হাজার ৯৪২ জন এবং মৃত্যু হয়েছে ৩২৬ জনের। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৪ লাখ ৪৯ হাজার ৪। যার মধ্যে মৃত্যু হয়েছে ৬ লাখ ১৮ হাজার ২৯৪ জনের। চিকিৎসাধীন ৪৯ লাখ ৮৪ হাজার ৪০৬ জন।

এর পরের স্থানেই অবস্থান করা এশিয়ার জনবহুল দেশ ভারতে গত কয়েক সপ্তাহ ধরে দৈনিক সংক্রমণের সংখ্যা বিশ্বে সর্বোচ্চ থাকলেও তা এখন কমেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় প্রাণহানি ঘটেছে ৯৭৮ জনের। আগের ২৪ ঘণ্টায় যা ছিল ১ হাজার ১২৯। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছে আরও ৫৪ হাজার ৯৬৬ জন। যাতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৮২ হাজার ৭৭৮ জনে। আর মৃত্যু হয়েছে ৩ লাখ ৯২ হাজার ১৪ জনের। চিকিৎসাধীন ৬ লাখ ২৭ হাজার ২৪ জন।

তালিকার তৃতীয়স্থানে থাকা ল্যাটিন আমেরিকার ফুটবলপ্রিয় দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ৩৪৩ জনের এবং শনাক্ত হয়েছে ১ লাখ ১৪ হাজার ১৩৯ জন। যা নিয়ে দেশটিতে এখন মোট মৃতের সংখ্যা ৫ লাখ ৭ হাজার ২৪০ আর মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮১ লাখ ৭০ হাজার ৭৭৮। চিকিৎসাধীন ১১ লাখ ৭৯ হাজার ৯০৩ জন।

তালিকায় এরপরের স্থানে থাকা ফ্রান্স, তুরস্ক, রাশিয়া, যুক্তরাজ্য ও ইতালিতে সংক্রমণের সংখ্যা ৪০ থেকে ৬০ লাখের মধ্যে থাকলেও তুরস্ক বাদে অপর দেশগুলোতে মৃত্যু লাখ ছাড়িয়েছে। তবে সংক্রমণে ১৫ নম্বরে থাকা মেক্সিকোতে মৃত্যুর সংখ্যা ২ লাখ ৩১ হাজার ৫শ ছাড়িয়েছে। আর ৩১ নম্বরে উঠে আসা বাংলাদেশে মৃত্যুর সংখ্যা ১৩ হাজার ৭শ ছাড়িয়েছে।


অন্যান্য সংবাদ