মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

চোরাগলি দিয়ে ক্ষমতায় যাওয়ার দিবা স্বপ্ন দেখছে বিএনপি-কাদের

নিজস্ব প্রতিবেদক / ৬৭ জন দেখেছেন
আপডেট : November 17, 2021

একদিকে উন্নয়নের জয়গান, অন্যদিকে শুরু হয়েছে দেশবিরোধী ষড়যন্ত্র। সাম্প্রদায়িক শক্তির ওপর ভর করে বিএনপি ষড়যন্ত্রের চোরাগলি দিয়ে ক্ষমতায় যাওয়ার দিবা স্বপ্ন দেখছে। গণতন্ত্রের মুখোশ পরা এই দলটি ক্ষমতায় যাওয়ার জন্য গণতন্ত্রের ফেরিওয়ালা সেজেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে হাওয়া ভবনের লুটপাট শুরু করবে, দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে, দেশে রক্তের বন্যা বইয়ে দেবে, জীবনের নিরাপত্তা থাকবে না। তাই শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বুধবার (১৭ নভেম্বর) দুপুরে নাটোরের সিংড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী এসব কথা বলেন। বেলা ১১টায় উপজেলা কোর্ট মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ সম্মেলন শুরু হয়।

ওবায়দুল কাদের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের পরাধীনতার গ্লানি ছিন্ন করে স্বাধীনতা উপহার দিয়ে গেছেন। বঙ্গবন্ধুর দেখানো পথে জননেত্রী শেখ হাসিনা দেশে উন্নয়নের ভিত তৈরি করে দিয়েছেন। তার দূরদর্শী নেতৃত্বে দেশ অপ্রতিরোধ্য গতিতে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন পারমাণবিক ক্লাবের সদস্য, পদ্মা বহুমুখী সেতুর নির্মাণ কাজ শেষের পথে, নির্মাণ করা হচ্ছে মেট্রোরেল, কর্ণফুলী টানেলসহ অসংখ্য মেগা প্রকল্প।

সেতুমন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদের তৃতীয় ধাপের নির্বাচন শুরু হয়েছে। নির্বাচনে দলীয় শৃঙ্খলা রক্ষায় আওয়ামী লীগ কঠোর অবস্থানে যাবে। দলীয় নির্দেশনা না মেনে দলীয় স্বার্থ বিসর্জন দিয়ে নির্বাচনে যারা বিদ্রোহী প্রার্থী দাঁড় করাচ্ছেন, বিশেষ টিম দিয়ে তাদের তালিকা প্রণয়ন করা হচ্ছে।

দলীয় আদর্শকে বিসর্জন না দেওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আদর্শ না থাকলে আওয়ামী লীগের কিছুই থাকে না। তাই ত্যাগী ও আদর্শবান নেতাকর্মীদের মূল্যায়ন করে কমিটি গঠন করুন। আত্মত্যাগী নেতাকর্মীরা নেতৃত্বে থাকলে আওয়ামী লীগ সুসংহত হবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস সম্মেলনের উদ্বোধন করেন। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সম্মেলনে সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করেন।

 


অন্যান্য সংবাদ