মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

সেগুনবাগিচায় গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে দম্পতি গ্রেফতার

কেএমআর / ২৫২ জন দেখেছেন
আপডেট : July 3, 2021

রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে ১২ বছর বয়সী এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে  এক দম্পতিকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। শনিবার (৩ জুলাই) দিবাগত রাতে সেগুনবাগিচার বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুজন হলেন মো. তান‌ভির আহসান এবং তার স্ত্রী অ্যাড‌ভো‌কেট না‌হিদ।

এ বিষয়ে পুলিশ সদর দফতরের এআইজি সোহেল রানা শনিবার রাতে গণমাধ্যমকে বলেন, প্রায় ৯ মাস আগে শিশুটিকে গ্রাম থেকে বাড়ির কাজে সহযোগিতার জন্য নিয়ে এসেছিলো এই দম্পতি। আনার পর থেকেই বিভিন্ন কারণে প্রায়শই তাকে মারধর করা হতো। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ব্যক্তির পোস্ট করা ছবির মাধ্যমে জানা যায়, অভাবের তাড়নায় শিশুটিকে রাজধানীর তোপখানা রো‌ডের ওই বাসায় গৃহকর্মীর কাজে দিতে বাধ্য হয়েছে তার দরিদ্র বাবা-মা।

তিনি জানান, মেয়েটির চোখের নীচে আঘাতের চিহ্ন, হাতে গুরুতর জখম এবং অপর একটি ছবিতে মেয়েটির পশ্চাৎদেশে উভয়পাশে আগুনে পোড়া ঘা চোখে পড়ে। তার গ্রামের বা‌ড়ি কিশোরগঞ্জের মিঠামইন থানায়।

মেয়েটি দীর্ঘদিন ধরেই নির্যাতিত হয়ে আসলেও কাউকে সে বিষয়টি জানায়নি। সম্প্রতি এক সচেতন ব্যক্তি (পরিচয় জানানো হয়নি) মেয়েটির ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন। সেই ছবি দেখেই মেয়েটিকে উদ্ধার করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, মাত্র দেড় ঘণ্টার মধ্যে বিষয়টি পু‌লি‌শের নজরে আসে। এর এক ঘণ্টার মধ্যে ভিকটিমকে উদ্ধার ও অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত‌দের বিরু‌দ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


অন্যান্য সংবাদ