মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

এসএসসি ও এইচএসসি পরীক্ষা: ৮ নভেম্বর-৩০ ডিসেম্বর কোচিং বন্ধ

নিজস্ব প্রতিবেদক / ৭০ জন দেখেছেন
আপডেট : November 10, 2021

আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করতে ও প্রশ্নফাঁস রোধে আগামী ২৫ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার প্রস্তাব করেছে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা সংক্রান্ত বৈঠকে এ প্রস্তাব গ্রহণ করা হয়েছে। পরীক্ষার আগে এ বিষয়ে মন্ত্রণালয় থেকে ঘোষণা দেয়া হবে বলে জানা গেছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন, কেন্দ্র, পরীক্ষা গ্রহণসহ নানা বিষয়ে বোর্ডপ্রধানদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। সেখান থেকেই এমন প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া নভেম্বরের মাঝামাঝি সময় থেকে প্রবেশপত্র পাবে শিক্ষার্থীরা। প্রবেশপত্র দেখিয়ে শিক্ষার্থীরা ডিসেম্বরের আগেই বিভিন্ন কেন্দ্র থেকে টিকা নিতে পারবে। এদিকে আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা।

এ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৮ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। গত ২৭ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ নির্দেশ দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি ঠিক রাখতে শিক্ষার্থীদের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের একই সময়ে পরীক্ষা না নিয়ে ভিন্ন ভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে। এছাড়া পরীক্ষার সময় ও নম্বর কমিয়ে আনা হয়েছে। পরীক্ষার বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডগুলো তাদের নির্ধারিত কেন্দ্রগুলোর সঙ্গে সার্বক্ষণিক অনলাইনে যোগাযোগ রক্ষা করবে এবং তথ্য আদান প্রদান করবে।


অন্যান্য সংবাদ