মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

নিউইয়র্ক সিটি কাউন্সিলের ইতিহাসে প্রথম এশীয় মুসলিম নারী শাহানা

ডেস্ক রিপোর্ট / ১০৬ জন দেখেছেন
আপডেট : November 3, 2021

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নিউইয়র্কের প্রধান শহর নিউইয়র্ক সিটির বয়স প্রায় সাড়ে তিনশ’ বছর। বিশ্বের অন্যতম বৃহৎ এই শহরটিতে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের দেখা মেলে।

কিন্তু শহরটির পত্তন হওয়ার পর থেকে এই দীর্ঘ সময়ে সেখানকার কোনো স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী নির্বাচিত হয়েছেন- এমন রেকর্ড ছিল না এতদিন। সেই ইতিহাসই গড়লেন শাহানা হানিফ।

বাংলাদেশি বংশোদ্ভূত শাহানা হানিফের পৈত্রিক নিবাস চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়।

মঙ্গলবার (২ নভেম্বর) নিউইয়র্ক সিটিতে ভোট গ্রহণ হয়েছে। গণনা শেষে দেখা গেছে, নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে শাহানা নিউইয়র্ক সিটি কাউন্সিলে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এবং প্রথম মুসলিম নারী কাউন্সিলওমেন নির্বাচিত হয়েছেন।

নিউইয়র্ক রাজ্যের ব্রুকলিন অঞ্চলের নির্বাচনী এলাকা ডিস্ট্রিক্ট-৩৯ থেকে ২৮ হাজার ২৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শাহানা, যা মোট ভোটের ৮৯.৩ শতাংশ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী ব্রেট ওয়েনকফ পেয়েছেন মাত্র ২ হাজার ৫২২ ভোট যা মোট ভোটের ৮ শতাংশ।

তিনি ছাড়াও নিউইয়র্কের এই প্রধান স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে জয়ী হয়েছেন আরও একজন দক্ষিণ এশীয় নারী। ভারতীয় বংশোদ্ভূত ওই নারীর নাম শেকার কৃষ্ণান। জ্যাকসন হাইটস ও কুইন্স এলাকার এলমহাস্টের আসনে বিজয়ী হয়েছেন তিনি।

নির্বাচনে জয়ের পর এক বিবৃতিতে শাহানা হানিফ নিউইয়র্কবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, জনগণ তাকে স্থানীয় সরকার প্রতিনিধি হিসেবে নির্বাচিত করায় তিনি ‍অত্যন্ত ‘আনন্দিত ও গর্বিত’।

বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা সবাই মিলে নিউইয়র্ককে একটি বর্ণবাদবিরোধী, নারীবান্ধব শহর হিসেবে গড়ে তুলব। নিউইয়র্ক সিটিকে আমরা এমনভাবে গড়ে তুলব-যেন শহরের প্রত্যেক বাসিন্দা খাদ্য-বস্ত্র-বাসস্থান ও ন্যায়সঙ্গত শিক্ষার সুযোগ পায়।’

‘কিন্তু আমাদের এই পরিকল্পনা তখনই বাস্তবায়ন করা সম্ভব হবে, যখন সবাই এগিয়ে আসবেন। সবার সক্রিয় অংশগ্রহণ ব্যতীত নিউইয়র্ককে একটি আদর্শ শহর হিসেবে গড়ে তোলার কাজটি অসম্ভব কঠিন হবে।’

সূত্র : নিউইয়র্ক টাইমস


অন্যান্য সংবাদ