মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

ওজন কমায় সরিষার তেল

ডেস্ক রিপোর্ট / ৯২ জন দেখেছেন
আপডেট : October 29, 2021

ওজন কমাতে  বেশিরভাগ মানুষ সবার আগে যে বিষয়টি নিয়ে ভাবেন তা হলো রান্নার তেল। অনেকেই বলেন, সব ধরনের তেলই ওজন কমানোর বিরুদ্ধে কাজ করে। আবার অনেকে মনে করেন, ওজন কমানোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের তেলের গুরুত্বপূর্ণ কোন ভূমিকা নেই। ওজন কমানোর সঙ্গে তেলের সম্পর্ক নিয়ে এ ধরনের বিতর্কের শেষ নেই। কিন্তু এমন কোন তেল কি আছে, যা আপনি ওজন কমানোর সময় কোন ধরনের শঙ্কা ছাড়াই খাবারে যুক্ত করতে পারেন? হ্যাঁ আছে। আর সেটি হলো সরিষার তেল। এটি এতোটাই স্বাস্থ্যকর যে, খাবারে ব্যবহার করলে আপনি খুবই ভালো ফল পাবেন। চলুন দেখা যাক, সরিষার তেল কীভাবে আপনার ওজন কমাতে সাহায্য করে।

সরিষার তেল শরীরের পরিপাকক্রিয়াকে দ্রুত করতে অনেক বেশি সাহায্য করে। এর প্রধান কারণ হলো, এই তেলে ভিটামিন বি কমপ্লেক্সের উপস্থিতি। ভিটামিন বি কমপ্লেক্সে উপস্থিত দুটি উপাদান, নায়াসিন ও রিভোফ্লাভিন খাবারকে দ্রুত হজম করতে সাহায্য করে যা ওজন কমাতে খুবই সহায়ক।

সরিষার তেলের আঠালো ভাব ও ঝাঁঝালো গন্ধের কারণে অনেকেই খাবারে এটি এড়িয়ে চলতে চান। তবে সঠিক তাপমাত্রায় রান্না করলে এটিও অন্যান্য তেলের মতোই হয়ে যায়। এই তেলে ওমেগা-৩ ও ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিডসহ অন্যান্য স্বাস্থ্যকর ফ্যাট থাকে। এসব স্বাস্থ্যকর ফ্যাট শুধু খাবারের স্বাদই বাড়িয়ে দেয় না, বরং রক্তে চর্বির পরিমাণও অনেকাংশে কমিয়ে দেয়। ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড প্রাকৃতিকভাবেই পেটে জমা থাকা ব্রাউন ফ্যাটকে কর্মক্ষম করে তোলে। এ কারণে ওজন কমাতে এটি খুব ভালো কাজ করে।

ওজন কমানো ছাড়াও সরিষার তেলের রয়েছে আরো অনেক বেশি উপকারিতা। এই তেলে রয়েছে মনোস্যাচুরেটেড ও পলিস্যাচুরেটেড ফ্যাট যা হার্টের জন্য খুবই উপকারি। এটি শরীরের জন্য ভালো এমন কোলেস্টেরলের মাত্রা বাড়াতে সাহায্য করে।

সরিষার তেলে গ্লুকোসিনোলেট উপাদানের উপস্থিতির কারণে এটিকে ক্যান্সার প্রতিরোধকও বলা হয়ে থাকে। এটি কলোরেক্টাল ও গ্যাস্ট্রোইন্টেস্টিনাল উপাদানের মতো ক্যান্সারের ঝুঁকি কমাতে খুব ভালো কাজ করে।

রান্না ছাড়াও, সরিষার তেল আরো নানাভাবে ব্যবহার করা যায়। পেশাতে ব্যাথা হলে গরম সরিষার তেল দিয়ে মালিশ করলে উপকার পাওয়া যায়। অনেকেই মনে করেন, সরিষার তেল পায়ের পাতা ও বুকে মালিশ করলে সর্দি-কাশি থেকে উপকার পাওয়া যায়।

 


অন্যান্য সংবাদ