শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

করোনায় রাজশাহীতে গত ২৪ ঘন্টায় ১৭ জনের মৃত্যু

রিপোর্টারের নাম : / ১১০ জন দেখেছেন
আপডেট : July 2, 2021
করোনায় রাজশাহীতে গত ২৪ ঘন্টায় ১৭ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৫ জন করোনা পজেটিভ ও বাকি ১২ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃতদের মধ্যে রাজশাহীর ১০ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, নাটোর ২, নওগাঁ ও পাবনার ১ জন করে রয়েছেন। শুধু জুন মাসের রামেকে করোনা উপসর্গ নিয়ে মোট মৃত্যু হয় ৩৫৫ জনের। এতে করোনা শনাক্ত বা পজিটিভ হয়ে মারা যান ১৭৫ জন। জুলাই মাসের ১-২ তারিখ পর্যন্ত মৃত্যু ৩৯ জনের পজিটিভ ১০ জন।

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেলের ২টি আরটিপিসিআর ল্যাবে ৪৬৭ জনের করোনা পরীক্ষা করা হয়েছে এদের মধ্যে ১৯৮ জনের করোনা সনাক্ত হয়েছে। হাসপাতালের দেয়া তথ্য মতে রাজশাহীতে করোনায় আক্রান্তের হার ৪২.৩৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছে নতুন ৭৬ জন।

হাসপাতালটিতে ৪০৫ শয্যার বিপরীতে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন ৪৬৮ জন রোগী। ২৪ ঘন্টায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৫৫ জন।


অন্যান্য সংবাদ