শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

শঙ্কামুক্ত খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক / ৮১ জন দেখেছেন
আপডেট : October 25, 2021

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একটি মাইনর অপারেশন করা হয়েছে। এখন তিনি আইসিইউতে আছেন। সোমবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন। খালেদা জিয়ার বর্তমান অবস্থা সম্পর্কে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ডা. জাহিদ বলেন, বিএনপির চেয়ারপারসনের একটি মাইনর অপারেশন হয়েছে। শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার পর চিকিৎসকরা দেখলেন, তার একটি বায়োপসি করা দরকার। ছোট লাম্প আছে এক জায়গায়। যেহেতু লাম্প আছে, এর ন্যাচার জানার জন্য বায়োপসি করা হয়েছে। অপারেশনের পর বেগম জিয়া সুস্থ আছেন।

অপারেশনের পর ফল পেতে কেমন সময় লাগতে পারে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বায়োপসি করার পরিপ্রেক্ষিতে রেজাল্ট পেতে সময় লাগে। ৭২ ঘণ্টাও লাগতে পারে। আবার এ ধরনের অপারেশনের পর কখনো ১৫-২১ দিনও সময় লাগে। আজই বলা যাবে না।

ডা. জাহিদ বলেন, অপারেশনের পর খালেদা জিয়ার ভাইটাল প্যারামিটারগুলো স্ট্যাবল আছে। এখন তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন। বায়োপসি ডায়গনস্টিক পার্ট, পরের চিকিৎসা কী হবে, সেটা ঠিক হবে পরে। অপারেশনের পরে তার (খালেদা জিয়া) সঙ্গে ছেলে তারেক রহমান কথা বলেছেন। ছোট ভাই শামীম ইস্কান্দার এবং ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিথিও কথা বলেছেন।

তিনি বলেন, ডেডিকেটেড হাসপাতালে তার চিকিৎসার প্রয়োজন আছে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। দেশের বাইরে যেন তার চিকিৎসা নিশ্চিত করা যায়, সেক্ষেত্রে সবাই যথাযথ ভূমিকা পালন করবেন।


অন্যান্য সংবাদ