বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন ফরিদপুরে আ.লীগের ছোড়া ককটেল বিস্ফোরণে কৃষক দল নেতা নিহত গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন, অস্ত্র হাতে মহড়া গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা প্রতিরোধে বসে দেখার সময় নেই: জামায়াত আমির গোপালগঞ্জে হামলাকারীদের ভিডিও দেখে শনাক্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানকে কাঁদিয়ে ভারতের হ্যাটট্রিক সাফ জয় রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৩৭ শেখ হাসিনা-পুতুলসহ ৪ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে মব কালচার বন্ধ হোক, নইলে ভবিষ্যৎ ভয়ংকর হতে পারে! মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেবে সরকার রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

তিন দিনে ২৬০ হুথি বিদ্রোহিকে হত্যা দাবি : সৌদি জোটের

আন্তর্জাতিক ডেস্ক / ১৩৪ জন দেখেছেন
আপডেট : October 25, 2021

ইয়েমেনে তিন দিনে ২৬০ জনের বেশি হুথি বিদ্রোহীকে হত্যার দাবি করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট।

রোববার তারা বলেছে, কৌশলগত শহর মারিবের কাছে গত তিন দিনে ২৬০ জনেরও বেশি হুথি বিদ্রোহীকে হত্যা করা হয়েছে। খবর এএফপি’র।

জোটের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সির জানায়, মারিবের প্রায় ৫০ কিলোমিটার (৩০ মাইল) দক্ষিণে আল-জাওবা ও উত্তর-পশ্চিমে ৩০ কিলোমিটার (৩০ কিলোমিটার) আল-কাসারায় গত ৭২ ঘণ্টা হামলায় ৩৬টি সামরিক যানবাহন ধ্বংস ও ২৬৪ জনেরও বেশি বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছে।

আরব বিপ্লবের ঢেউয়ে ইয়েমেনে স্বৈরশাসনের বিদায়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার বিরুদ্ধে হুতি বিদ্রোহীদের এই সংঘাতের শুরু হয় ২০১৪ সালে। হুথিরা একপর্যায়ে রাজধানী সানা দখল করে নেয়।

এমন পরিস্থিতিতে সৌদি আরব ও আটটি আরব দেশের জোট হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স তখন এতে সমর্থন দেয়।


অন্যান্য সংবাদ