মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

মাসিকের সময় যে ১০ কাজ ভুলেও করবেন না

ডেস্ক রিপোর্ট / ১১৫ জন দেখেছেন
আপডেট : October 25, 2021

মাসিক চলাকালীন অনেক নারীই নানা সমস্যায় ভোগেন। বিশেষ করে শারীরিক অস্বস্তি যেন পিছু ছাড়তেই চায় না। কখনো অতিরিক্ত রক্তপাত, কখনো আবার পেটে ব্যথা।

এ সময় শরীরের পাশাপাশি মনেও পরিবর্তন আসে। ঘন ঘন মেজাজ হারাতে থাকে। সব মিলিয়ে বেশ অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

মাসিকের সময় কয়েকটি ভুল কাজের জন্য নানা ধরনের সমস্যা ও অস্বস্তি বাড়তে থাকে। বিশেষ করে এ সময় ১০টি কাজ একেবারেই করবেন না।

>> এ সময় চিপস কিংবা নোনতা খাবার খাবেন না। এমনিতেই মাসিকের সময় শরীর বেশ ভারী লাগে। তার উপর এসব খেলে শরীরে পানি জমতে পারে।

>> মাসিক চলাকালীন রাত জাগবেন না। এতে শরীর আরও ক্লান্ত হয়ে পড়তে পারে। একইসঙ্গে ঋতুস্রাবজনিত অস্বস্তিও বাড়তে পারে।

>> মাসিকের কারণে আবার শরীরচর্চা বন্ধ করবেন না। বরং মাসিকের সময় শরীরচর্চা করলে শারীরিক বিভিন্ন সমস্যা দূর হয়।

>> এ সময় ভুলেও দীর্ঘক্ষণ খালি পেটে থাকবেন না। যেহেতু মাসিকের সময় শরীর থেকে বেশ খানিকটা রক্ত বেরিয়ে যায়, তাই এ সময় পুষ্টিকর খাবার খাওয়া উচিত।

>> মাসিক চলাকালীন ভুলেও ওয়াক্স করবেন না। এ সময় শরীরের মতো ত্বকও হয়ে পড়ে অনেক সংবেদনশীল। তাই ওয়াক্স করালে বেশি ব্যথা পেতে পারেন।

>> এ সময় দই, দুধ বা দুগ্ধজাত খাবার খেলে গ্যাস্ট্রিকসহ কোষ্ঠকাঠিন্যও দেখা দিতে পারে।

>> এ সময় অতিরিক্ত কফি খাবেন না। উচ্চ মাত্রায় ক্যাফেইন পেটে বথ্যা বাড়িয়ে তুলতে পারে।

>> একটি স্যানিটারি প্যাড ৪-৬ ঘণ্টার বেশি ব্যবহার করবেন না। বেশিক্ষণ ব্যবহৃত স্যানিটারি প্যাড ব্যাকটেরিয়ার আঁতুরঘরে পরিণত হয়। একইসঙ্গে দুর্গন্ধ ছড়াতে পারে ও ত্বকে ফুসকুড়ি ও টিএসএস (টক্সিক শক সিনড্রোম) হতে পারে।

>> স্যানিটারি প্যাড বা ম্যানস্ট্রুয়াল কাপ ছাড়া ঘুমাবেন না। যদি প্যাড পরে শুতে অস্বস্তি হয় তাহলে আরামদায়ক প্যাড ব্যবহার করুন।

>> ধূমপান স্বাস্থ্যের জন্য বিপজ্জনক জানলেও অনেকেই মানেন না। তবে মাসিকের সময় ধূমপান করলে প্রচণ্ড ব্যথা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।


অন্যান্য সংবাদ