শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

পীরগঞ্জের হামলা পরিকল্পিত: স্পিকার

রংপুর প্রতিনিধি / ৭২ জন দেখেছেন
আপডেট : October 19, 2021

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, রংপুরের পীরগঞ্জ উপজেলায় হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনা পরিকল্পিত ছিল। মঙ্গলবার দুপুরে পীরগঞ্জে ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, পরিকল্পিত না হলে এতবড় ঘটনা ঘটতো না।

এর গোড়ায় আমাদের যেতে হবে। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের ছাড় দেওয়া হবে না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এতে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে। তদন্ত করলে বের হয়ে আসবে, এতে কারও ইন্ধন ছিল কিনা। তবে আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলে জেনেছি, হামলাকারীদের অনেকেই বহিরাগত ছিল। যাদের চেহারা কেউ চিনতে পারেনি।

তারা পেট্রোল নিয়ে এসেছিল। তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্তদের তৎক্ষণিকভাবে বিভিন্ন সহযোগিতা করা হয়েছে। চাল, ডাল, একটি করে শাড়ি ও কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া তাদের পুনর্বাসনে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। ঘরবাড়ি নির্মাণ, অর্থ বিতরণ, ব্যবসায়ীদের পুনরায় ব্যবসা করতে সহযোগিতা ও মন্দির পুনঃনির্মাণ করা হবে। প্রধানমন্ত্রী এ বিষয়ে সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন। এ সময় রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত রোববার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে ফেসবুকে ইসলাম নিয়ে অবমাননাকর একটি পোস্টের জেরে পীরগঞ্জের ১৩ নম্বর রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া-বটতলা ও বড়করিমপুর গ্রামে হিন্দুদের বাড়িঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় তারা ২৫টি বাড়িতে অগ্নিসংযোগ ও ৯০-৯৫টি বাড়িতে লুট করে গরু-বাছুরসহ নিয়ে গেছে।


অন্যান্য সংবাদ