শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ভূমধ্যসাগরে উদ্ধার হওয়া ১৭ বাংলাদেশি দেশে ফিরেছেন

ডেস্ক রিপোর্ট / ৮২ জন দেখেছেন
আপডেট : July 2, 2021

তিউনিসিয়ায় ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া বাংলাদেশিদের মধ্যে ১৭ জন দেশে ফিরেছেন।

ইন্টারন্যাশনাল অরগানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এ তথ্য জানিয়েছে। ওই ১৭ অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশিকে নিয়ে একটি ফ্লাইট গত বুধবার তিউনিসিয়া থেকে রওনা দিয়ে গতকাল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

জানা গেছে, আইওএম ও বাংলাদেশ সরকারে যৌথ প্রচেষ্টায় তাদের দেশে ফেরত আনা হয়েছে।

ভূমধ্যসাগর থেকে উদ্ধারের পর এসব বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীকে তিউনিসিয়া থেকে বাংলাদেশে পাঠানো আগে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তিউনিসিয়ায় তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা ও সেখান থেকে দেশে ফিরতে সব ধরনের সহযোগিতা করেছে আইওএম। বাংলাদেশে পাঠানোর আগে তাদেরকে নগদ অর্থ সহায়তাও দিয়েছে আইওএম, যাতে ঢাকার বিমানবন্দর থেকে তারা নিজ গন্তব্যে পৌঁছাতে পারে।


অন্যান্য সংবাদ