মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

রামেকে একদিনে করোনায় আরও ১৭ মৃত্যু

রাজশাহী প্রতিনিধি / ৯৪ জন দেখেছেন
আপডেট : July 2, 2021

গত একদিনে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ১৭ জনের মৃত্যু হয়েছে। এর আগের দিন ২২ জন মারা গেছেন এ হাসপাতালে।

ফলে একদিনের ব্যবধানে আজ মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে রামেক হাসপাতালে।
বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৮টা থেকে শুক্রবার (২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে এ ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য ১২ জন করোনা পজিটিভ ছিলেন। আর পাঁচ জন করোনা উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। গত জুনে ৪০৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ রোগী ছিলেন ১৮৯ জন। বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত একদিনে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ রাজশাহী জেলায় ১০ জন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৩ জন, নাটোরে ২ জন, নওগাঁ ও পাবনা জেলায় একজন করে দুইজন মারা গেছেন।

রাজশাহীর দু’টি পিসিআর ল্যাবে বৃহস্পতিবার (১ জুলাই) মোট ৫৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২২২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের হার রাজশাহী জেলায় ৩৯ দশমিক ৯০ শতাংশ থেকে বেড়ে ৪২ দশমিক ৩৯ শতাংশে দাঁড়িয়েছে। তবে পাশের জেলা চাঁপাইনবাবগঞ্জে করোনা শনাক্তের হার ৩৭ দশমিক ৯৩ শতাংশ থেকে কমে ২৭ দশমিক ৫ শতাংশে এসেছে।
তিনি আরও জানান, গত একদিনে করোনা পজিটিভ ও করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭৬ জন। বর্তমানে ৪৬৮ জন চিকিৎসা নিচ্ছেন। করোনা বিশেষায়িত শয্যা সংখ্যা রয়েছে ৪০৫টি।


অন্যান্য সংবাদ