মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

স্থগিত প্রিমিয়ার লিগ

ক্রীড়া প্রতিবেদক / ৯৩ জন দেখেছেন
আপডেট : July 2, 2021

চলমান কঠোর লকডাউনে প্রিমিয়ার লিগ চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত থাকলেও হঠাৎই স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

বৃহস্পতিবার রাত সোয়া ১টায় বাফুফের পাঠানো লিগ বন্ধের বিজ্ঞপ্তিতে কারণ হিসেবে জানানো হয়েছে, বর্তমান আবহাওয়াজনিত পরিস্থিতি, আগামী কয়েকদিনের আবহাওয়া রিপোর্ট এবং বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মাঠের অবস্থা।

প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তাররোধে ১ জুলাই থেকে এক সপ্তাহের জন্য ‘কঠোর লকডাউনের’ সিদ্ধান্ত দেয় সরকার। যানবাহন, মানুষের যাতায়াত নিয়ন্ত্রণ করতে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীও মাঠে নেমেছে।

অগাস্টের প্রথম সপ্তাহের আগে লিগ শেষের লক্ষ্য থাকায় সূচিতে কিছুটা বদল এনে খেলাগুলো চালিয়ে নিচ্ছিল বাফুফে। শুক্রবার মাঠে গড়ানোর কথা ছিল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও শেখ রাসেল ক্রীড়া চক্রের মধ্যকার ম্যাচটি।

কিন্তু বাফুফের এ লক্ষ্যে বাধ সাধে বৃষ্টি। গত কয়েকদিনের ভারী বর্ষণে মাঠের অবস্থা খেলার অনুপোযোগী হয়ে পড়ে। আগের দুই দিন পিচ্ছিল ও কর্দমাক্ত মাঠে খেলা চালিয়েছিল দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থাটি। কিন্তু শেষ পর্যন্ত লিগ স্থগিতের সিদ্ধান্তই নিয়েছে তারা।


অন্যান্য সংবাদ