মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

বর্ষাকালে আচার ভালো রাখার উপায়

লাইফস্টাইল ডেস্ক / ১২৪ জন দেখেছেন
আপডেট : July 1, 2021

 

আচার আপনার খাবারের স্বাদ অনেকটাই বদলে দেয়। রুচি বৃদ্ধি পায়, খাবারে অনীহা আসে না। টক, মিষ্টি, ঝাল নানা স্বাদের আচার তৈরি করা হয় বিভিন্ন ফল দিয়ে। তবে শুধু ফল নয়; সবজি, মাছ কিংবা মাংসেরও আচার তৈরি করা হয়। তবে তা ফল দিয়ে তৈরি আচারের মতো খুব বেশি পরিচিত নয়। আচার তৈরি করে নাহয় সংরক্ষণ করলেন, কিন্তু বর্ষাকাল এলেই তাতে ছত্রাকের দেখা মিললে কী করবেন? টকজাতীয় ফল বাতাস বা পানির সংস্পর্শে এলে তাতে ছত্রাক জমে। সাধের আচারে ছত্রাক জমলে তা কী করে মুখে তুলবেন? তাই জেনে নিন এই সময়ে আচার ভালো রাখার উপায়-

যেসব ফল বা সবজি দিয়ে আচার তৈরি করবেন, তা ধুয়ে নেওয়ার পর ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে। সম্ভব হলে কিছুক্ষণ রোদে রাখবেন, হালকা টান ধরলে তুলে ফেলবেন। আচার তৈরির জন্য যে তেল ব্যবহার করবেন, তাতে যেন কোনোভাবে পানি না থাকে সেদিকে খেয়াল রাখবেন। আচার তৈরির সময় যে তেল ব্যবহার করবেন তা আগে ভালোভাবে জ্বাল দিয়ে নেবেন। এতে পানি থাকার ভয় থাকবে না।

খেয়াল রাখুন আচারে লবণ ব্যবহারের ক্ষেত্রে। সঠিক মাত্রায় লবণ ব্যবহার করলে তা আচারের ক্ষেত্রে প্রিজারভেটিভের কাজ করে। এটি আচারের স্বাদ ও গন্ধ অটুট রাখে। আচারে লবণ সঠিক মাত্রায় ব্যবহার করলে তাতে ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে না।

আচারে সব সময় একটু বেশিই তেল দরকার হয়। কারণ অল্প তেলে রাখলে সেই আচারে ছত্রাক পড়ার ভয় থাকে। আচারের উপরে তেল যেন ভেসে থাকে, সেদিকে খেয়াল রাখবেন। আচারের উপরে তেল ভেসে থাকলে তা বাতাস ঢুকতে বাধা দেবে। আর অক্সিজেন না পেলে ব্যাকটেরিয়াও বাঁচতে পারবে না। আরেকটি উপাদান আচারে প্রিজারভেটিভ হিসেবে কাজ করে, সেটি হলো ভিনেগার।

 

হাত দিয়ে আচার তুলবেন না। এর বদলে চামচ ব্যবহার করুন। আচার তুলে নেওয়ার পর তার ভেতরে চামচ রেখে দেবেন না। বরং প্রতিবার নেওয়ার সময় পরিষ্কার ও শুকনো চামচ ব্যবহার করুন। আচারে যেন বাতাস না ঢোকে সেদিকে খেয়াল রাখুন। দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে আচার ফ্রিজে রেখে দিন। একই বয়ামে অনেকখানি আচার না রেখে ছোট ছোট বয়ামে রাখুন।

আচার যদি পর্যাপ্ত তাপ না পায় তবে তাতে ছত্রাক জমার ভয় থাকে। তাই আচার তৈরির সময় এর তাপের দিকে নজর দেবেন। বৃষ্টির দিনে রোদে দেওয়া সম্ভব না হলে কিছুদিন পরপর ভালোভাবে গরম করে রাখতে পারেন। এতে আচারে ছত্রাক জমবে না। অনেকে আচার প্লাস্টিকের পাত্রে সংরক্ষণ করেন। এটি করা যাবে না। এর বদলে চেষ্টা করুন কাঁচের জারে আচার সংরক্ষণ করার। আচার রাখার আগে জারটি ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নেবেন।


অন্যান্য সংবাদ