মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

আবাহনীকে হারিয়ে দিল শেখ জামাল

রিপোর্টারের নাম : / ৮৩ জন দেখেছেন
আপডেট : June 24, 2021
আবাহনীকে হারিয়ে দিল শেখ জামাল

মোহাম্মদ আশরাফুলের উজ্জ্বল দিনে আবাহনীকে হারিয়ে দিল শেখ জামাল। আবাহনীর পরাজয়ে ফের জমে উঠল ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপার লড়াই। তরুণ ওপেনার মোহাম্মদ নাঈম ও লিটন দাসের ব্যাটে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় আবাহনী লিমিটেড। কিন্তু তাতেও লাভ হলো না।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার আবাহনীকে ৬ উইকেটে হারিয়েছে শেখ জামাল।

জয়ের নায়ক আশরাফুলকে দেখা গেল পুরোনো রূপে। চার-ছক্কার ফুলঝুড়িতে ৪৮ বলে ৭২ রানের অসাধারণ ইনিংস খেললেন আশরাফুল। তাঁর ইনিংসটি সাজানো ছিল আট বাউন্ডারি ও দুটি ছক্কা।

তারকা ক্রিকেটারের জ্বলে ওঠার দিনে জয় নিয়ে মাঠ ছেড়েছে শেখ জামাল। দলকে জেতানোয় ম্যাচ সেরার পুরস্কারও উঠছে আশরাফুলের হাতে।

এদিন আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৭৩ রান করে আবাহনী। ৫১ বলে ৭০ রান করেছেন লিটন দাস। মাত্র ২৮ বলে ছয় বাউন্ডারিতে ৪২ রান করেন নাঈম। এ ছাড়া আফিফ করেছেন ১৯ রান। ১৬ রান করেছেন আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।

১৭৪ রানের জবাব দিতে নেমে শুরুতেই ওপেনার সৈকত আলিকে হারায় শেখ জামাল। দলের ১২ রানে ৪ বলে ৩ রান করে ইমরুলও ফেরেন সাজঘরে। এমন কঠিন অবস্থায় নিজেকে মেলে ধরেন আশরাফুল। নাসির হোসেনের সঙ্গে জুটি বেধে ম্যাচ ঘুরিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল। আশরাফুলের পাশাপাশি ৩৬ রান করেছেন নাসির। ২২ বলে ৩৬ রান করেছেন নুরুল হাসান সোহানও।

সংক্ষিপ্ত স্কোর:
আবাহনী: ২০ ওভারে ১৭৩/৭ (নাঈম ৪২, মুনিম ০, লিটন ৭০, শান্ত ৬, মোসাদ্দেক ১৬, আফিফ ১৯, সাইফ উদ্দিন ২*, তানজিম ৬, আমিনুল ০*; এনামুল ৪-০-৩০-১, ইবাদত ৪-০-৪৪-০, জিয়াউর ৪-০-৪২-২, আফ্রিদি ৪-০-২৫-২, নাসির ১-০-৮-০, সোহরাওয়ার্দী ৩-০-১৮-০)।

শেখ জামাল: ১৮.৩ ওভারে ১৭৫/৪ (সৈকত ২, আশরাফুল ৭২*, ইমরুল ৩, নাসির ৩৬, সোহান ৩৬, জিয়াউর ২২*; সাইফ উদ্দিন ৩.৩-০-৩৪-১, আরাফাত সানি ৪-০-৩৫-১, তানজিম ৩-০-৩৫-১, মোসাদ্দেক ১-০-৫-০, আমিনুল ৩-০-২৭-১, মেহেদি রানা ৪-০-৪২-০)।
ফল: ৬ উইকেটে জয়ী শেখ জামাল ধানমন্ডি ক্লাব।


অন্যান্য সংবাদ