মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

থাইরয়েড হলে যেসব খাবার খাওয়া উচিৎ না

ডেস্ক রিপোর্ট / ১০৪ জন দেখেছেন
আপডেট : September 12, 2021

থাইরয়েডের সমস্যায় অনেক নারী-পুরুষই ভোগেন। হরমোনের ভারসাম্যহীনতার কারণে এ রোগ দেখা দেয়। থাইরয়েড নামক একটি ছোট্ট গ্ল্যান্ড থাকে গলায়। যখন এই গ্ল্যান্ড খুব বেশি বা কম পরিমাণে কাজ করতে শুরু করে তখনই এই রোগ দেখা দেয়।

সঠিক উপায়ে জীবনধারণ করলে সহজেই বশে আনা যায় থাইরয়েড। হাইপোথাইরয়েডিজম থাকলে শরীরের থাইরয়েড গ্ল্যান্ড পরিমাণমতো হরমোন ক্ষরণ করে না।

তাই চুল পড়ে যায়, হৃদস্পন্দন কমে যায়, বিপাক হার কমে যাওয়ায় ওজন বেড়ে যায়। তাই থাইরয়েড হলে খাওয়ার রুটিনে পরিবর্তন আনা জরুরি। একইসঙ্গে জানা উচিত থাইরয়েড থাকলে কোন খাবারগুলো এড়িয়ে চলতে হবে-

>> সয়াবিন বা সয়াবিন জাত সব ধরনের খাবার বাদ দেওয়া উচিত। বেশ কিছু সমীক্ষায় দেখা গেছে, সয়াবিনজাতীয় খাবার খেলে থাইরয়েডের ওষুধ ঠিক মতো কাজ না। তাই সয়াবিন, সয়ার দুধ, টফুর মতো খাবার মেপে খাওয়াই ভাল।

>> ব্রোকোলি, বাঁধাকপি ও ফুলকপি খাওয়া যাবে না থাইরয়েডের সমস্যা হলে। অনেকেই ওজন ঝরাতে ফুলকপি বা কেল পাতার মতো শাক-সবজি রাখেন ডায়েটে। তবে থাইরয়েড থাকলে এগুলো খাবেন না।

>> থাইরয়েড থাকলে কফি খাওয়া এড়িয়ে চলুন। অত্যাধিক ক্যাফেইনে থাইরয়েডের সমস্যা বাড়তে পারে। তবে একদম ছেড়ে দেওয়ার প্রয়োজন নেই। সকালে খেতে পারেন। তবে একবার খাওয়ার মধ্যে সীমাবদ্ধ রাখা ভালো।

>> মিষ্টিজাতীয় যে কোনো খাবার ডায়েট থেকে বাদ দিন। থাইরয়েডের সমস্যা থাকলে ওজন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। তাই মিষ্টিজাতীয় খাবার এড়িয়ে চলাই ভালো।

>> প্যাকটজাত খাবার খাওয়া কমাতে হবে। এসব খাবারে লবণ, চিনির ও তেলের পরিমাণ বেশি থাকে। যা ওজন দ্রুত বাড়াতে পারে। তাই এ ধরনের খাবার এড়িয়ে চলুন। প্রসেস করার খাবারও খাবেন না।

>> ফাইবারজাতীয় খাবার শরীরের জন্য খুবই ভালো। এমনকি ওজন কমাতেও সাহায্য করে ফাইবার। তবে জানেন কি, থাইরয়েড হলে অত্যাধিক ফাইবারজাতীয় খাবার না খাওয়াই ভালো। আমেরিকানরা সরকারি নির্দেশ অনুযায়ী ৫০ বছরের আগ পর্যন্ত সব প্রাপ্তবয়স্করা দৈনিক ২৫-৩৮ গ্রামের মধ্যে ফাইবার গ্রহণ করে।

>> বেশিরভাগ চিকিৎসকের মতে, দুগ্ধজাত খাবার শরীরে হরমোনের তারতম্য আরও বাড়িয়ে দেয়। তাই দুধ, মাখন, চিজের মতো খাবার এড়িয়ে যাওয়া ভালো।

তবে টকদই হজমের জন্য অনেক উপকারি। তবুও টকদই খাওয়া যাবে কি না, তা চিকিৎসকের সঙ্গে আলোচনা করে নিন।


অন্যান্য সংবাদ