শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

শিক্ষার্থীদের টিকার বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই

নিজস্ব প্রতিবেদক / ৮৫ জন দেখেছেন
আপডেট : September 1, 2021

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্কুল শিক্ষার্থীদের টিকা প্রয়োগের বিষয়ে ভাবছে স্বাস্থ্য অধিদফতর। এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্কুলের বাচ্চাদের করোনা টিকা দেওয়ার বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত হবে।

খুরশীদ আলম বলেন, আগামীকাল সরকারের উচ্চ পর্যায়ে একটি বৈঠক আছে। সেখানেই সিদ্ধান্ত হবে স্কুলের শিশুদের করোনা টিকা দেওয়া হবে কি না।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী চান স্কুলের শিশুদের টিকা দেওয়ার বিষয়ে। তবে এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোনো নির্দেশনা পাইনি আমরা। আমেরিকায় শিশুদের যে টিকা দেওয়া হয়েছে তা তা প্রটোকল অনুযায়ী দিয়েছে, সেরকম আমাদের দেশেও হতে পারে। টিচারদের টিকা দেওয়া প্রায় শেষ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও টিকা দেওয়া হয়েছে।

ডিজি বলেন, আমেরিকারতে স্কুল-কলেজে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। সেটা তাদের নিজের ব্যবস্থাপনায় দিয়েছে। নিজস্ব দেশের প্রটোকলের মাধ্যমে তারা দিয়েছে। এখন আমাদের দেশেও হতে পারে। আমাদের দেশের কর্তৃপক্ষ তারা যদি মনে করেন তাহলে টিকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাচ্ছেন টিকা নিশ্চিত করে স্কুল-কলেজ খুলে দিতে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরেই স্কুল-কলেজ বন্ধ থাকায় পড়োশোনা অনেকটায় স্থগিত অবস্থায় রয়েছে। যারা দীর্ঘদিন ধরে ঘরে থেকে থেকে নানান ধরনের অসুবিধায় পড়ছেন। টিকা দিয়ে তাদের স্কুল-কলেজে নিয়ে আসতে পারলে সেটা খুবই ভালো হবে। শিক্ষকদের ইতোমধ্যে মোটামুটি টিকা দেওয়া শেষ।


অন্যান্য সংবাদ