শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সড়কপথে মেয়ে আইরাকে নিয়ে ভারতে সৃজিতের বাড়িতে গেলেন মিথিলা

এস সোহেল / ১০৩ জন দেখেছেন
আপডেট : June 30, 2021

দেশের জনপ্রিয় অভিনেত্রী, সমাজকর্মী ও পিএইচডি গবেষক রাফিয়াত রশিদ মিথিলা এখন ওপার বাংলা বউ। ২০১৯ সালের ৬ ডিসেম্বর কলকাতার প্রখ্যাত নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন তিনি। এরপর থেকে দুই বাংলাতেই থাকা হয় তার।

সর্বশেষ গত ২০ মার্চ বিকেলে কলকাতা থেকে ঢাকায় এসেছিলেন মিথিলা। এরপর মেয়েকে নিয়ে নিজের লেখা ভ্রমণবিষয়ক বই ‘আইরা আর মায়ের অভিযান’-এর মোড়ক উন্মোচন, নিজের প্রথম সিনেমা ‘অমানুষ’, বেশ কিছু নাটক-টেলিফিল্মের শুটিং এবং করোনা পরিস্থিতিসহ কারণে আর কলকাতায় যাওয়া হয়নি তার।

ঠিক ১০০দিন পর আবারও শ্বশুর বাড়িতে গেলেন মিথিলা। ৩০ জুন দুপুরে মেয়ে আইরাকে নিয়ে সড়কপথে ভারতে প্রবেশ করেন এই অভিনেত্রী। ভারতীয় সীমান্তে এসে সৃজিত মুখার্জি রিসিভ করে নেন স্ত্রী মিথিলা ও আইরাকে। সেখান থেকে একটি গাড়িতে করে কলকাতায় বাসার উদ্দেশ্যে রওয়ানা দেন তারা। এ সময় গাড়িতে বসেই তিনজনের হাসিখুশি একটি সেলফি নেন মিথিলা। পরে সেটি তিনি তার ফেসবুকে প্রকাশ করেন। ভ্রমণের আরও কিছু ছবিও অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন এই অভিনেত্রী।

মিথিলা বলেন, ‘অনেক দিন পর কলকাতায় যাচ্ছি। আমরা এখনো রাস্তায়। বাসায় ঢুকতে আরেকটু সময় লাগবে। কলকাতায় আবারও সৃজিতের সঙ্গে এখানে সময় কাটবে। পাশাপাশি এখানে বসেই আমি হোম অফিস করব। মেয়ের ক্লাসও চলবে বাসা থেকে। আশা করি পারিবারিকভাবে দারুণ কিছু মূহুর্ত কাটবে আমাদের।’


অন্যান্য সংবাদ