শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন ভাবনা

কেএমআর / ৭৩ জন দেখেছেন
আপডেট : June 30, 2021

মহামারি করোনার কারণে চলতি বছরের এসএসসি-এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেয়ার সিদ্ধান্ত থাকলেও সেখান থেকে পিছিয়ে আসছে শিক্ষা মন্ত্রণালয়। বড় এ দুই পাবলিক পরীক্ষা ভিন্নভাবে মূল্যায়ন করার কথা ভাবছে। বিকল্প কোনো পদ্ধতিতে মূল্যায়ন করা হবে সেটি নির্ধারণে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতিকে আহ্বায়ক করে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তারা এ সংক্রান্ত গাইডলাইন দেয়ার পর যাচাই-বাছাই শেষে মন্ত্রণালয় থেকে তা চূড়ান্ত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে শিক্ষামন্ত্রণালয়ের এক কর্মকর্ত বলেন, ২০২১ শিক্ষাবর্ষের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা ছাড়াই পাস করানো হতে পারে। তবে অটোপাস না দিয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জেএসসি ২৫ শতাংশ ও এসএসসি পরীক্ষার ৫০ শতাংশ এবং ২৫ শতাংশ নম্বর অ্যাসাইনমেন্টের ওপর মূল্যায়নের ভিত্তিতে ফলাফল দেয়া হতে পারে। এসএসসির ক্ষেত্রে জেএসসি পরীক্ষার ফলে ৫০ শতাংশ আর বাকি ৫০ শতাংশ নম্বর স্কুল পারফরম্যান্স বা অ্যাসাইনমেন্টের ওপর মূল্যায়ন করার পরিকল্পনা করা হচ্ছে।

এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত এসএসসি ও এইচএসসি পরীক্ষা আয়োজন করার সিদ্ধান্ত বহাল রয়েছে। এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস থেকে প্রশ্নপত্র তৈরি করে তা চূড়ান্ত করে বিজি প্রেসে পাঠানো হয়েছে। এইচএসসির প্রশ্নপত্র প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, ‘পরীক্ষা নেয়া সম্ভব না হলে পরীক্ষা মূল্যায়ন সংক্রান্ত পরামর্শক কমিটি গঠন করার কথা রয়েছে। সেই কমিটির গাইডলাইন শিক্ষা মন্ত্রণালয় থেকে চূড়ান্ত করে পাঠালে সেটি অনুসরণ করে ফলাফল প্রকাশ করা হবে।’

শিক্ষা বোর্ডের সংশ্লিষ্টরা জানান, দীর্ঘ দেড় বছর ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের এক বছরের সিলেবাস শেষ করা সম্ভব হয়নি। এ কারণে এসএসসির জন্য ৬০ দিনের ও এইচএসসির জন্য ৮৮ দিনের সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করা হলেও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে তা পড়ানো অসম্ভব হয়ে পড়েছে।

সংশ্লিষ্টরা জানান, করোনা পরিস্থিতির কারণে ভর্তি পরীক্ষা আয়োজন করা সম্ভব না হওয়ায় ২০২০ সালে এইচএসসি পাস করা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অপেক্ষায় রয়েছেন। চলতি বছরের মধ্যে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা অথবা বিকল্প পদ্ধতিতে পাস না করালে বড় ধরনের জটিলতা তৈরি হবে। এ কারণে বর্তমানে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের বিকল্প পদ্ধতিতে পাস করানোর চিন্তা-ভাবনা করা হচ্ছে। বিকল্প পদ্ধতিতে পাস করাতে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেয়ার পরিকল্পনা চলছে।

 


অন্যান্য সংবাদ