রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট ২০২৪ সালে দেশের স্বাধীনতা রক্ষা করেছে জনগণ: প্রধানমন্ত্রী দেশে হাম ও ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু আমি কথা বললেই অপরাধ! সত্য লিখলেই কেন এত ভয়? স্বর্ণের বাজারে বড় ধাক্কার পর আরও পতনের শঙ্কা ফিক্সিংয়ে অভিযুক্ত ৭ ক্রিকেটার-কর্মকর্তার দায় স্বীকার ক্ষমতার লড়াইয়ে আর কত পুড়বে বাংলাদেশ, আর কত ক্ষতবিক্ষত হবে মানুষের হৃদয়? রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পরাজিত শক্তির চিন্তার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার কোনো মিল নেই: রিজভী আরও কমতে পারে সোনার দাম, পূর্বাভাসে স্বস্তির ইঙ্গিত বন্ধ হয়ে যাচ্ছে কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র রাজস্থানে পঞ্চায়েত নির্বাচন: নজিরবিহীন ভরাডুবি বিজেপির ক্ষমতা হারানোর মুখে নেতানিয়াহু, ঘুষ-জালিয়াতির মামলায় কারাদণ্ডের শঙ্কা

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক / ৩ জন দেখেছেন
আপডেট : November 21, 2026
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনী প্রধানরা।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তিন বাহিনী প্রধানরা রাষ্ট্রপতিকে তাদের নিজ নিজ বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন বলে এক বিজ্ঞপ্তিতে জানায় রাষ্ট্রপতির প্রেস উইং।

রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে সশস্ত্র বাহিনীর সব সদস্য ও তাদের পরিবারের সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিন বাহিনীর প্রধানদের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রপতি বলেন, সশস্ত্র বাহিনী আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় গৌরবের প্রতীক। দেশের অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং গণতন্ত্র সমুন্নত রাখতে সশস্ত্র বাহিনী গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে।

তিনি বলেন, জাতির প্রতিটি সংকটময় মুহূর্তে সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, গণতন্ত্রের প্রতি তিন বাহিনীর আস্থা ও শ্রদ্ধা আমাদের রাষ্ট্রের অন্তর্নিহিত শক্তির অন্যতম ভিত্তি।

রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী, আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং এ লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতেও দেশ গঠন, জাতীয় উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাবেন বলে রাষ্ট্রপতি আশাবাদ ব্যক্ত করেন। এসময় বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।


অন্যান্য সংবাদ