রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট ২০২৪ সালে দেশের স্বাধীনতা রক্ষা করেছে জনগণ: প্রধানমন্ত্রী দেশে হাম ও ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু আমি কথা বললেই অপরাধ! সত্য লিখলেই কেন এত ভয়? স্বর্ণের বাজারে বড় ধাক্কার পর আরও পতনের শঙ্কা ফিক্সিংয়ে অভিযুক্ত ৭ ক্রিকেটার-কর্মকর্তার দায় স্বীকার ক্ষমতার লড়াইয়ে আর কত পুড়বে বাংলাদেশ, আর কত ক্ষতবিক্ষত হবে মানুষের হৃদয়? রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পরাজিত শক্তির চিন্তার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার কোনো মিল নেই: রিজভী আরও কমতে পারে সোনার দাম, পূর্বাভাসে স্বস্তির ইঙ্গিত বন্ধ হয়ে যাচ্ছে কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র রাজস্থানে পঞ্চায়েত নির্বাচন: নজিরবিহীন ভরাডুবি বিজেপির ক্ষমতা হারানোর মুখে নেতানিয়াহু, ঘুষ-জালিয়াতির মামলায় কারাদণ্ডের শঙ্কা

স্বর্ণের বাজারে বড় ধাক্কার পর আরও পতনের শঙ্কা

অনলাইন ডেস্ক / ৪৯ জন দেখেছেন
আপডেট : November 21, 2026
বিশ্ববাজারে ১ শতাংশ কমলো স্বর্ণের দাম

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের ধাক্কা লেগেছে, যার প্রভাব ইতোমধ্যে দেশের বাজারেও পড়েছে। শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় বাজারে ভরিতে প্রায় ১১ হাজার টাকা কমেছে স্বর্ণের দাম। এ পরিস্থিতিতে ক্রেতাদের মধ্যে নতুন করে প্রশ্ন উঠেছে– সামনে স্বর্ণের দরপতন কি আরও গড়াবে?

বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রে সুদের হার নিয়ে নতুন করে তৈরি হওয়া উদ্বেগ, বাধ্য হয়ে সম্পদ বিক্রি বা ফোর্সড লিকুইডেশন এবং দাম কমার আশায় নেওয়া বিনিয়োগ কৌশলের কারণে বিশ্ববাজারে স্বর্ণের ওপর প্রবল চাপ তৈরি হয়েছে। এর ফলে গত আট মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতনের মুখে পড়েছে এই মূল্যবান ধাতু।

বিনিয়োগকারী ও বাজার বিশ্লেষকদের বড় অংশই মনে করছেন, স্বর্ণের দাম থিতু হওয়ার আগে আরও কিছুটা নিচে নামতে পারে।

শুক্রবার বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম ২ দশমিক ৭ শতাংশ কমে প্রতি ট্রয় আউন্স ৩ হাজার ৫২৫ দশমিক ২৫ ডলারে নেমে আসে, যা গত ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন।

পুরো সপ্তাহজুড়ে দরপতন হয়েছে প্রায় ৯ দশমিক ২ শতাংশ। অথচ গত জানুয়ারিতেই স্বর্ণের দাম পৌঁছেছিল রেকর্ড ৫ হাজার ৫১৫ ডলারে।
মূলত মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনা বিশ্ববাজারে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমিয়ে দিয়েছে।

পেপারস্টোনের গবেষণা প্রধান ক্রিস ওয়েস্টন বলেন, স্বর্ণের বাজার এখন সামষ্টিক অর্থনৈতিক প্রতিকূলতা ও বাধ্য হয়ে সম্পদ বিক্রির মতো পরিস্থিতির এক জটিল সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।

তার মতে, ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতি অর্থাৎ সুদের হার বাড়ানোর প্রবণতা– মার্কিন ডলারকে শক্তিশালী করেছে এবং ট্রেজারি বন্ডের ইল্ড বা মুনাফার হার বাড়িয়ে দিয়েছে। এতে স্বর্ণের জন্য কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ স্বর্ণ থেকে সরাসরি কোনো সুদ মেলে না। ফলে অন্য সম্পদে মুনাফার হার বাড়লে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ কমে যায়।

এদিকে বিশ্বজুড়ে শেয়ারবাজারে, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোর শেয়ারে দরপতন চলছে। এমন বাস্তবতায় নগদ অর্থ হাতে পেতে বিনিয়োগকারীরা স্বর্ণসহ বিভিন্ন সম্পদ বিক্রি করছেন, যা স্বর্ণের দরপতনকে আরও দ্রুততর করছে।

সেঞ্চুরি ফিন্যান্সিয়ালের চিফ ইনভেস্টমেন্ট অফিসার বিজয় ভালেচা বলেন, শুক্রবার স্বর্ণের এই দরপতন এমন কিছু নেতিবাচক শক্তির প্রতিফলন, যা একে অপরকে আরও শক্তিশালী করে তুলছে। তিনি জানান, ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতি ডলারকে চাঙ্গা করায় স্বর্ণের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। একই সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা সংশ্লিষ্ট শেয়ারগুলোতে বড় বিক্রয়চাপের কারণে বিনিয়োগকারীরা বিভিন্ন সম্পদ শ্রেণি থেকে নগদ অর্থ তুলে নিচ্ছেন। তবে এই অর্থ নিরাপদ বিনিয়োগের ক্ষেত্র বা সেফ হ্যাভেনগুলোতে সরিয়ে নিচ্ছেন না।

বিজয় ভালেচার ভাষ্য অনুযায়ী, যারা বাজারের ধারা অনুসরণ করে বিনিয়োগ করেন, অর্থাৎ ট্রেন্ড-ফলোয়িং ফান্ডগুলো, তারা এরই মধ্যে স্বর্ণের ক্ষেত্রে শর্ট পজিশন বা দরপতন থেকে মুনাফা অর্জনের কৌশল বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে, এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড বা ইটিএফের বিনিয়োগকারীরা এখনো পুরোপুরি হাল ছাড়েননি। এর অর্থ হলো, সামনের দিনগুলোতে আরও বিক্রয়চাপ আসার আশঙ্কা রয়েছে।

বর্তমানে প্রতি আউন্স স্বর্ণ প্রায় ৩ হাজার ৫২৫ ডলারে কেনাবেচা হচ্ছে। এখন বড় প্রশ্ন, ক্রেতারা মনস্তাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ ৩ হাজার ৫০০ ডলারের সীমা ধরে রাখতে পারবেন কি না।

ক্রিস ওয়েস্টন মনে করেন, স্বর্ণের দাম যদি এই স্তরের নিচে নেমে যায় এবং সেখানে টিকে থাকে, তবে তা ৩ হাজার ৪০০ থেকে ৩ হাজার ৩০০ ডলারের সীমার দিকে গড়াতে পারে। সে পর্যায়ে দীর্ঘমেয়াদি বিনিয়োগকারী এবং যারা সরাসরি স্বর্ণ কেনেন, তারা হয়ত নতুন করে আগ্রহ দেখাতে শুরু করবেন।

নাগা ডটকমের বাজার বিশ্লেষক ফ্রাঙ্ক ওয়ালবাম বলেন, আগের সাপোর্ট স্তর ভেঙে যাওয়ায় স্বর্ণের দাম এখন প্রতি আউন্স ৩ হাজার ৫০০ ডলারের দিকে ঝুঁকে পড়েছে। তার মতে, দাম যদি এই মনস্তাত্ত্বিক সীমার নিচে দীর্ঘসময় অবস্থান করে, তবে তা আরও কমে ৩ হাজার ২০০ ডলারের পর্যায়ে নেমে আসতে পারে। সূত্র: দ্য ন্যাশনাল


অন্যান্য সংবাদ