রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট ২০২৪ সালে দেশের স্বাধীনতা রক্ষা করেছে জনগণ: প্রধানমন্ত্রী দেশে হাম ও ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু আমি কথা বললেই অপরাধ! সত্য লিখলেই কেন এত ভয়? স্বর্ণের বাজারে বড় ধাক্কার পর আরও পতনের শঙ্কা ফিক্সিংয়ে অভিযুক্ত ৭ ক্রিকেটার-কর্মকর্তার দায় স্বীকার ক্ষমতার লড়াইয়ে আর কত পুড়বে বাংলাদেশ, আর কত ক্ষতবিক্ষত হবে মানুষের হৃদয়? রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পরাজিত শক্তির চিন্তার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার কোনো মিল নেই: রিজভী আরও কমতে পারে সোনার দাম, পূর্বাভাসে স্বস্তির ইঙ্গিত বন্ধ হয়ে যাচ্ছে কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র রাজস্থানে পঞ্চায়েত নির্বাচন: নজিরবিহীন ভরাডুবি বিজেপির ক্ষমতা হারানোর মুখে নেতানিয়াহু, ঘুষ-জালিয়াতির মামলায় কারাদণ্ডের শঙ্কা

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক / ৯ জন দেখেছেন
আপডেট : November 21, 2026
সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিন বাহিনী প্রধান। শনিবার (২১ নভেম্বর) সেনাসদরে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম উপস্থিত ছিলেন।

এর আগে সকালে কুর্মিটোলায় শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিন বাহিনী প্রধান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন।

১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণ শুরু করেন। প্রতিবছর দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয়।

দিবসটি উপলক্ষে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানবাহিনীর ঘাঁটির মসজিদে দেশের কল্যাণ, সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।


অন্যান্য সংবাদ