রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট ২০২৪ সালে দেশের স্বাধীনতা রক্ষা করেছে জনগণ: প্রধানমন্ত্রী দেশে হাম ও ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু আমি কথা বললেই অপরাধ! সত্য লিখলেই কেন এত ভয়? স্বর্ণের বাজারে বড় ধাক্কার পর আরও পতনের শঙ্কা ফিক্সিংয়ে অভিযুক্ত ৭ ক্রিকেটার-কর্মকর্তার দায় স্বীকার ক্ষমতার লড়াইয়ে আর কত পুড়বে বাংলাদেশ, আর কত ক্ষতবিক্ষত হবে মানুষের হৃদয়? রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পরাজিত শক্তির চিন্তার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার কোনো মিল নেই: রিজভী আরও কমতে পারে সোনার দাম, পূর্বাভাসে স্বস্তির ইঙ্গিত বন্ধ হয়ে যাচ্ছে কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র রাজস্থানে পঞ্চায়েত নির্বাচন: নজিরবিহীন ভরাডুবি বিজেপির ক্ষমতা হারানোর মুখে নেতানিয়াহু, ঘুষ-জালিয়াতির মামলায় কারাদণ্ডের শঙ্কা

বন্ধ হয়ে যাচ্ছে কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র

অনলাইন ডেস্ক / ৬ জন দেখেছেন
আপডেট : November 21, 2026
বন্ধ হয়ে যাচ্ছে কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত ওয়া হয়েছে। আগামী ৩০ নভেম্বর থেকে ‘ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেড’ পরিচালিত এই দুটি ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম বন্ধ থাকবে।

সম্প্রতি কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ-দূতাবাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের সঙ্গে ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের ভিসা আউটসোর্সিং সংক্রান্ত চুক্তির মেয়াদ আগামী ৩০ নভেম্বর শেষ হচ্ছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর প্রতিষ্ঠানটির সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই প্রতিষ্ঠানটির পরিচালনায় থাকা কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশি ভিসা আবেদন কেন্দ্র দুটি বন্ধ করে দেয়া হচ্ছে।

উপ-দূতাবাসের বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে ভিসার জন্য আবেদন করতে ইচ্ছুক ব্যক্তিদের ৩০ নভেম্বরের পর থেকে ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেড পরিচালিত কেন্দ্রগুলোতে কোনো ধরনের ভিসা আবেদন জমা না দেয়ার অনুরোধ করা হয়েছে।

এদিকে, বন্ধ হতে যাওয়া কেন্দ্র দুটির পরিবর্তে নতুন কোন প্রতিষ্ঠান ভিসা আবেদন কার্যক্রম পরিচালনা করবে এবং নতুন আবেদন কেন্দ্রগুলোর ঠিকানা কোথায় হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি। উপ-দূতাবাস জানিয়েছে, নতুন আবেদন কেন্দ্রের নাম ও ঠিকানা যথাসময়ে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।


অন্যান্য সংবাদ