রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট ২০২৪ সালে দেশের স্বাধীনতা রক্ষা করেছে জনগণ: প্রধানমন্ত্রী দেশে হাম ও ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু আমি কথা বললেই অপরাধ! সত্য লিখলেই কেন এত ভয়? স্বর্ণের বাজারে বড় ধাক্কার পর আরও পতনের শঙ্কা ফিক্সিংয়ে অভিযুক্ত ৭ ক্রিকেটার-কর্মকর্তার দায় স্বীকার ক্ষমতার লড়াইয়ে আর কত পুড়বে বাংলাদেশ, আর কত ক্ষতবিক্ষত হবে মানুষের হৃদয়? রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পরাজিত শক্তির চিন্তার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার কোনো মিল নেই: রিজভী আরও কমতে পারে সোনার দাম, পূর্বাভাসে স্বস্তির ইঙ্গিত বন্ধ হয়ে যাচ্ছে কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র রাজস্থানে পঞ্চায়েত নির্বাচন: নজিরবিহীন ভরাডুবি বিজেপির ক্ষমতা হারানোর মুখে নেতানিয়াহু, ঘুষ-জালিয়াতির মামলায় কারাদণ্ডের শঙ্কা

উত্তাল ইউরোপ, ইতালির রাজপথে হাজারো মানুষ

আন্তর্জাতিক ডেস্ক / ৫ জন দেখেছেন
আপডেট : November 21, 2026
উত্তাল ইউরোপ, ইতালির রাজপথে হাজারো মানুষ

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির অর্থনৈতিক নীতির প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ ও সাধারণ ধর্মঘট পালন করেছেন হাজারো শিক্ষার্থী ও শ্রমিক। মজুরি বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো এবং জনসেবামূলক খাতে ব্যয় বৃদ্ধির দাবিতে শুক্রবার (২০ নভেম্বর) এ কর্মসূচি পালন করা হয়।সরকারি আদেশ দেখুন

দেশটির বৃহত্তম শ্রমিক সংগঠন সিজিআইএল এদিন দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দেয়। এতে সরকারি ও বেসরকারি খাতের কর্মীদের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা খাতের কর্মীদেরও অংশ নেওয়ার কথা রয়েছে।

ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভের ধারাবাহিকতায় ইতালিতে এ কর্মসূচি পালিত হলো। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সামরিক খাতে ব্যয় বাড়ানোর প্রতিবাদে একই দিনে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, অস্ট্রিয়া ও বেলজিয়ামেও শিক্ষার্থীদের বিক্ষোভের কর্মসূচি রয়েছে।

ইতালির কোবাসসহ অন্যান্য শ্রমিক সংগঠনও শুক্রবার পৃথকভাবে ধর্মঘটের ডাক দেয়। দেশটির বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভের আয়োজন করা হয়।

সিজিআইএলের নেতা মরিজিও লানদিনি বলেন, দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, শুধু ইতালিতে নয়, ইউরোপজুড়েই তরুণেরা পরিবর্তনের দাবিতে রাস্তায় নেমেছেন। সাধারণ মানুষের মধ্যে পরিবর্তনের দাবি ক্রমেই জোরালো হচ্ছে।

সিজিআইএলের ডাকা ধর্মঘট পুরো কর্মদিবসজুড়ে চলার কথা। এতে সরকারি ও বেসরকারি খাতের কর্মীদের অংশ নেওয়ার কথা রয়েছে। তবে উড়োজাহাজ ও রেল চলাচল সাধারণ ধর্মঘটের আওতামুক্ত রাখা হয়েছে। ন্যূনতম সেবা চালু রাখার বাধ্যবাধকতায় স্থানীয় গণপরিবহনেও ধর্মঘটের প্রভাব সীমিত থাকার কথা।

তবে আলাদা একটি রেল ধর্মঘট স্থানীয় সময় শুক্রবার রাত ৯টা থেকে শুরু হয়ে শনিবার রাত ৮টা পর্যন্ত চলার কথা রয়েছে।

২০২৭ সালে ইতালিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচন সামনে রেখে মেলোনি সরকারের অর্থনৈতিক নীতি নিয়ে বিরোধিতা ও বিক্ষোভ আরও জোরালো হচ্ছে।

এর আগে গত ৩০ অক্টোবর ইতালিজুড়ে বিক্ষোভ ও ধর্মঘট পালন করেন শিক্ষার্থী ও শ্রমিকেরা। সেদিন হাজারো শিক্ষার্থী ধর্মঘটে অংশ নেওয়া শ্রমিকদের সঙ্গে যোগ দেন। তাঁদের দাবির মধ্যে ছিল শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় কমানো এবং আবাসন ব্যয় নিয়ন্ত্রণ।

এরপর থেকে বিভিন্ন স্কুল ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। সামরিক খাতে ব্যয় বাড়ানোর বিরোধিতাও আন্দোলনের অন্যতম দাবিতে পরিণত হয়েছে।


অন্যান্য সংবাদ