বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
টানা বৃষ্টির আভাস, জেঁকে বসতে পারে শীত তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী নাশকতা রোধে দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের ইতিহাসে নতুন অধ্যায়, স্পিকার পদে মনোনয়ন পেলেন হাকিম ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী মাতা ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন, আবারও পিছিয়ে গেল ব্রাজিল ইনফান্তিনোকে সরাতে দিয়ালোর পাশে জার্মানি আইসিসির নিয়ম ভাঙায় ভারতের শাস্তি গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ দেশের বাজারে আবারও স্বর্ণের দামে পতন বিএনপির বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের উদ্যোগ, দলে ফিরছেন ৭০ নেতা দেশের ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন যেকোনো উপায়ে ইরান যুদ্ধ শেষ করব, চীন-রাশিয়ার সহায়তা লাগবে না: ট্রাম্প গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর সামরিক অভিযান শুরু জননিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার ঘোষণা এনসিপির

ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী মাতা

স্পোর্টস ডেস্ক / ১ জন দেখেছেন
আপডেট : November 19, 2026
ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী মাতা

পেশাদার ফুটবলকে বিদায় জানালেন স্পেনের বিশ্বকপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ৩৮ বছর বয়সে খেলোয়াড়ি জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন সাবেক এই চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।

২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপজয়ী স্পেন দলের সদস্য ছিলেন মাতা। জাতীয় দলের হয়ে খেলেছেন ৪১টি ম্যাচ। ২০১২ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপজয়ী দলেও ছিলেন তিনি। ইতালির বিপক্ষে ফাইনালে ৪-০ গোলের জয়ে একটি গোলও করেছিলেন এই মিডফিল্ডার।

রিয়াল মাদ্রিদের যুবদল দিয়ে ফুটবলে পথচলা শুরু মাতার। ২০০৭ সালে যোগ দেন ভ্যালেন্সিয়ায়। এরপর ২০১১ সালের আগস্টে পাড়ি জমান চেলসিতে। স্ট্যামফোর্ড ব্রিজে দুই পূর্ণ মৌসুমেই ক্লাবের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন তিনি। চেলসির হয়ে লিগে ৮২ ম্যাচ খেলে করেছেন ১৮ গোল। জিতেছেন চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ ও এফএ কাপ।

২০১৪ সালের জানুয়ারিতে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন মাতা। ওল্ড ট্রাফোর্ডে ২৮৫ ম্যাচে ৫১ গোল করেন তিনি। ইউনাইটেডের হয়ে জেতেন ইউরোপা লিগ, এফএ কাপ ও লিগ কাপ। ২০২২ সালে চুক্তির মেয়াদ শেষ হলে ক্লাব ছাড়েন তিনি।

এরপর তুরস্কের গালাতাসারাই ও জাপানের ভিসেল কোবেতে খেলেছেন মাতা। সবশেষ অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স ও মেলবোর্ন ভিক্টরির হয়ে মাঠে নেমেছেন।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দিয়ে মাতা বলেন, ‘ফুটবল কখনোই আমার জীবন থেকে চলে যাবে না। খেলাটিকে ভালোবাসা অব্যাহত রাখার অনেক উপায় রয়েছে। উন্নয়নের মাধ্যম হিসেবে ফুটবলকে কাজে লাগানোরও অনেক সুযোগ রয়েছে। আমি হয়তো পেশাদার ফুটবল খেলা বন্ধ করছি, কিন্তু কখনোই একজন ফুটবলার হওয়া বন্ধ করব না।’

মাতার অবসরের ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। চেলসি লিখেছে, ‘কী অসাধারণ এক খেলোয়াড়!’ আর ইউনাইটেডের পক্ষ থেকে বলা হয়েছে, ‘দারুণ এক ক্যারিয়ারের জন্য অভিনন্দন, হুয়ান! তোমার পরবর্তী পথচলার জন্য ইউনাইটেডের সবাই শুভকামনা জানাচ্ছে।’


অন্যান্য সংবাদ