বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
টানা বৃষ্টির আভাস, জেঁকে বসতে পারে শীত তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী নাশকতা রোধে দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের ইতিহাসে নতুন অধ্যায়, স্পিকার পদে মনোনয়ন পেলেন হাকিম ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী মাতা ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন, আবারও পিছিয়ে গেল ব্রাজিল ইনফান্তিনোকে সরাতে দিয়ালোর পাশে জার্মানি আইসিসির নিয়ম ভাঙায় ভারতের শাস্তি গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ দেশের বাজারে আবারও স্বর্ণের দামে পতন বিএনপির বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের উদ্যোগ, দলে ফিরছেন ৭০ নেতা দেশের ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন যেকোনো উপায়ে ইরান যুদ্ধ শেষ করব, চীন-রাশিয়ার সহায়তা লাগবে না: ট্রাম্প গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর সামরিক অভিযান শুরু জননিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার ঘোষণা এনসিপির

ইনফান্তিনোকে সরাতে দিয়ালোর পাশে জার্মানি

স্পোর্টস ডেস্ক / ০ জন দেখেছেন
আপডেট : November 19, 2026
ইনফান্তিনোকে সরাতে দিয়ালোর পাশে জার্মানি

ফিফা সভাপতি পদে জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে লড়তে যাচ্ছেন ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালো। তার নির্বাচনী প্রচারে পূর্ণ সমর্থন দেওয়ার কথা জানিয়েছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)।

২০২৭ সালের মার্চে ফিফা সভাপতির পরবর্তী নির্বাচন। বর্তমান সভাপতি ইনফান্তিনোর বিপক্ষে লড়তে সোমবার ইউয়েফার সমর্থন গ্রহণ করেন দিয়ালো। বুধবার এক বিবৃতিতে ডিএফবি সভাপতি বের্ন্ড নয়েনডর্ফ জানান, দিয়ালোর নেতৃত্ব ও ফুটবল পরিচালনার দৃষ্টিভঙ্গির প্রতি আস্থা রয়েছে তাদের।

নয়েনডর্ফ বলেন, ‘ফিলিপ দিয়ালো ফুটবলের প্রতি দায়িত্বশীল দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করেন। আগামী বছরগুলোতে খেলাটির সামনে থাকা চ্যালেঞ্জগুলো মোকাবিলায় তিনি দৃঢ়প্রতিজ্ঞ। আন্তর্জাতিক ফুটবলে তার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে এবং ইউরোপীয় ফুটবল অঙ্গনে তিনি ব্যাপকভাবে সম্মানিত। এই দায়িত্বের প্রতি দৃষ্টিভঙ্গি এবং তার মূল্যবোধ বর্তমান ফিফা সভাপতির চেয়ে স্পষ্টতই ভিন্ন।’

গত জুলাইয়ে বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার স্বত্ব নিয়ে নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান গঠন করে সেখানে বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদার করার পরিকল্পনা করেছিলেন ইনফান্তিনো। তবে বিরোধিতার মুখে সেই পরিকল্পনা থেকে সরে আসে ফিফা। এরপর থেকেই তার নেতৃত্ব নিয়ে সমালোচনা বাড়ে। পদত্যাগের দাবিও জোড়ালো হয়।

তবে বিশ্বজুড়ে ফিফার সদস্য সংস্থাগুলোর কাছ থেকে ব্যাপক সমর্থন পাওয়ার দাবি করে আসছেন ইনফান্তিনো। চতুর্থ মেয়াদে ২০৩১ সাল পর্যন্ত দায়িত্বে থাকার লক্ষ্যে এগোচ্ছেন সুইজারল্যান্ডের এই ক্রীড়া প্রশাসক।

এদিকে জার্মানির পাশাপাশি নেদারল্যান্ডস ফুটবল অ্যাসোসিয়েশনও দিয়ালোকে সমর্থন জানিয়েছে। ইউরোপের আরও কয়েকটি ফুটবল সংস্থা তার পাশে দাঁড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নয়েনডর্ফ বলেন, ‘আমরা চাই ফুটবলে ইতিবাচক পরিবর্তন আসুক। আমরা এমন একটি ফিফা চাই, যারা ফুটবলের স্বার্থে কাজ করবে এবং সব সদস্য অ্যাসোসিয়েশনের স্বার্থ রক্ষা করবে।’

দিয়ালো ছাড়াও ফিফা সভাপতি পদে নির্বাচনে লড়বেন জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মানসূচক সভাপতি কোজো তাশিমা। পাঁচটি দেশের ফুটবল ফেডারেশনের সমর্থন নিশ্চিত করার পর মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। বুধবার তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন তাশিমা। পদের লড়াইয়ে রয়েছেন সুইজারল্যান্ডের সাবেক অধিনায়ক রামোন ভেগাও।


অন্যান্য সংবাদ