বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
টানা বৃষ্টির আভাস, জেঁকে বসতে পারে শীত তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী নাশকতা রোধে দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের ইতিহাসে নতুন অধ্যায়, স্পিকার পদে মনোনয়ন পেলেন হাকিম ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী মাতা ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন, আবারও পিছিয়ে গেল ব্রাজিল ইনফান্তিনোকে সরাতে দিয়ালোর পাশে জার্মানি আইসিসির নিয়ম ভাঙায় ভারতের শাস্তি গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ দেশের বাজারে আবারও স্বর্ণের দামে পতন বিএনপির বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের উদ্যোগ, দলে ফিরছেন ৭০ নেতা দেশের ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন যেকোনো উপায়ে ইরান যুদ্ধ শেষ করব, চীন-রাশিয়ার সহায়তা লাগবে না: ট্রাম্প গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর সামরিক অভিযান শুরু জননিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার ঘোষণা এনসিপির

ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন, আবারও পিছিয়ে গেল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক / ১ জন দেখেছেন
আপডেট : November 19, 2026
ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন, আবারও পিছিয়ে গেল ব্রাজিল

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। নতুন প্রকাশিত তালিকায় দলটির অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। তবে পিছিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এক ধাপ নেমে সপ্তম স্থানে জায়গা হয়েছে তাদের। অন্যদিকে দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে মরক্কো। ৩৪ বছরের র‍্যাঙ্কিং ইতিহাসে এটাই দলটির সেরা অবস্থান।

সদ্য প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে স্পেনের পর দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। ফ্রান্স আছে তৃতীয় স্থানে। চতুর্থ অবস্থানে ইংল্যান্ড। নেশনস লিগে স্পেনকে ৩-২ গোলে হারিয়েও র‍্যাঙ্কিংয়ে এগোতে পারেনি ইংলিশরা। অন্যদিকে ইংল্যান্ডের কাছে হারের পরও শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। ওই হারে দলটির টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার ধারাও শেষ হয়েছে।

র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় চমক মরক্কোর উত্থান। নাইজারের বিপক্ষে টানা দুই জয়ে ২০২৭ আফ্রিকা কাপ অব নেশনসের টিকিট নিশ্চিত করেছে দলটি। সেই সাফল্যে দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে তারা। মরক্কোর উন্নতিতে এক ধাপ করে পিছিয়েছে পর্তুগাল ও ব্রাজিল। পর্তুগাল রয়েছে ষষ্ঠ স্থানে, ব্রাজিল সপ্তমে।

২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কো। শতবর্ষী বিশ্বকাপের বিশেষ আয়োজনের অংশ হিসেবে দক্ষিণ আমেরিকার তিন দেশ আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়েতেও একটি করে ম্যাচ হওয়ার কথা রয়েছে। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ আয়োজন করেছিল উরুগুয়ে।

শীর্ষ দশে অবশ্য বড় কোনো পরিবর্তন নেই। বেলজিয়াম অষ্টম ও নেদারল্যান্ডস নবম স্থানে রয়েছে। এক ধাপ এগিয়ে দশম স্থানে জায়গা করে নিয়েছে কলম্বিয়া। তিন ধাপ পিছিয়ে ১৩তম স্থানে নেমে গেছে মেক্সিকো।

এশিয়ার দলগুলোর মধ্যে সবার ওপরে রয়েছে জাপান। নতুন র‍্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ১৭তম।


অন্যান্য সংবাদ