বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
টানা বৃষ্টির আভাস, জেঁকে বসতে পারে শীত তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী নাশকতা রোধে দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের ইতিহাসে নতুন অধ্যায়, স্পিকার পদে মনোনয়ন পেলেন হাকিম ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী মাতা ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন, আবারও পিছিয়ে গেল ব্রাজিল ইনফান্তিনোকে সরাতে দিয়ালোর পাশে জার্মানি আইসিসির নিয়ম ভাঙায় ভারতের শাস্তি গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ দেশের বাজারে আবারও স্বর্ণের দামে পতন বিএনপির বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের উদ্যোগ, দলে ফিরছেন ৭০ নেতা দেশের ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন যেকোনো উপায়ে ইরান যুদ্ধ শেষ করব, চীন-রাশিয়ার সহায়তা লাগবে না: ট্রাম্প গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর সামরিক অভিযান শুরু জননিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার ঘোষণা এনসিপির

আইসিসির নিয়ম ভাঙায় ভারতের শাস্তি

স্পোর্টস ডেস্ক / ১ জন দেখেছেন
আপডেট : November 19, 2026
আইসিসির নিয়ম ভাঙায় ভারতের শাস্তি

নিউ জিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে দারুণ এক জয় তুলে সিরিজ জিতে নিয়েছিল ভারত। তবে ম্যাচে স্লো ওভার রেটের কারণে শাস্তির মুখে পড়েছে তারা। বুধবার ভারতের খেলোয়াড়দের ম্যাচ ফির ৩৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

রোববার মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে নিউ জিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল ভারত। সময়ের ছাড় হিসাব করার পরও নির্ধারিত ওভার শেষ করতে পারেনি তারা। নির্ধারিত সময়ের ৭ ওভার পিছিয়ে ছিল ভারত।

আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের তুলনায় প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা করা হয়। এ ক্ষেত্রে সর্বোচ্চ জরিমানার পরিমাণ ম্যাচ ফির ৫০ শতাংশ। ৭ ওভার পিছিয়ে থাকায় তাদের জরিমানা গুনতে হয়েছে ৩৫ শতাংশ।

ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে এই জরিমানা করেন। ভারতের ভারপ্রাপ্ত ওয়ানডে অধিনায়ক শ্রেয়াস আইয়ার শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

শেষ ম্যাচে জয়ের স্বাদ নিয়েই সিরিজ শেষ করেছে ভারত। প্রথমে ব্যাট করে ২০৯ রান করে তারা। শুরুতে বিপাকে পড়লেও ইশান কিষান ও অক্ষর প্যাটেলের ৪৬ রান করে করা ইনিংসে ঘুরে দাঁড়ায় দলটি।

জবাবে ভারতের বোলারদের নিয়মিত আঘাতে ১৮৭ রানেই গুটিয়ে যায় নিউ জিল্যান্ড। ২২ রানের জয়ে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় ভারত। এই জয়ে ৭ বছর পর নিউ জিল্যান্ডের মাটিতে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারীরা।


অন্যান্য সংবাদ