বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের উদ্যোগ, দলে ফিরছেন ৭০ নেতা দেশের ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন যেকোনো উপায়ে ইরান যুদ্ধ শেষ করব, চীন-রাশিয়ার সহায়তা লাগবে না: ট্রাম্প গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর সামরিক অভিযান শুরু জননিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার ঘোষণা এনসিপির সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ১২ ডিগ্রির ঘরে তাপমাত্রা, শৈত্যপ্রবাহের আভাস তেঁতুলিয়ায় ঘূর্ণিঝড় ‘আকভান’: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর নড়াইলে বিএনপির মিছিলে নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীদের হামলা, নিহত ২ ‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর দেশে একটি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার

যেকোনো উপায়ে ইরান যুদ্ধ শেষ করব, চীন-রাশিয়ার সহায়তা লাগবে না: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক / ৩ জন দেখেছেন
আপডেট : November 19, 2026
যেকোনো উপায়ে ইরান যুদ্ধ শেষ করব, চীন-রাশিয়ার সহায়তা লাগবে না: ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করতে চীন কিংবা রাশিয়ার কোনো সহায়তার প্রয়োজন নেই বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পরাস্ত করেছে যুক্তরাষ্ট্র। এমনকি ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতাও কমে গেছে বলে দাবি করেছেন তিনি।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের আগে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমাদের কারও সহায়তা প্রয়োজন নেই। আমরা তাদের নৌবাহিনীকে পরাজিত করেছি, বিমানবাহিনীকে পরাজিত করেছি, এমনকি আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকেও পরাস্ত করেছি।’

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা আগের তুলনায় অনেক কমে গেছে দাবি করে তিনি বলেন, ‘তাদের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা এখন আগের মাত্রার প্রায় ১২ থেকে ১৩ শতাংশে নেমে এসেছে। তারা চুক্তি করতে চায়। তাই আমার কোনো সহায়তা প্রয়োজন নেই। আমি কারও কাছে সাহায্য চাইতে যাচ্ছি না।’

হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। তিনি আরও বলেন, চীন ও রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘খুব ভালো আচরণ’ করেছে এবং তারা ‘সমুদ্রে কোনো জাহাজ পাঠায়নি’।

তেহরানের সঙ্গে আলোচনার বিষয়ে ট্রাম্প বলেন, ‘তারা চুক্তি করতে চায়। তবে আমি এমন একটি চুক্তি চাই, যা দীর্ঘস্থায়ী হবে।’

তিনি আরও বলেন, ‘আমি খুব শিগগিরই এর (ইরান যুদ্ধ) অবসান ঘটাব। অর্থাৎ, যেকোনো উপায়েই হোক, আমরা এর শেষ করব।’

শি জিন পিং ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে একই সময়ে বৈঠক করাকে কেন সুবিধাজনক মনে করছেন—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘কারণ, তারা একসঙ্গে কাজ করেন। তাদের মধ্যে সম্পর্ক রয়েছে।’

তবে তাদের এই সম্পর্ক কখনোই গড়ে উঠতে দেয়া উচিত হয়নি বলে মন্তব্য করেন তিনি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘জ্বালানি ইস্যুর কারণে ওবামাই তাদের কাছাকাছি এনেছিলেন।’


অন্যান্য সংবাদ