বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মেঘনা আলমকে দুদকে তলব পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ থেকে ২৪ হাজার টাকা করার প্রস্তাব সিপিডির সৌদি জোটের ৬০ ব্রিগেড ধ্বংস, এলাকা নিয়ন্ত্রণের দাবি হুতির ভয়াবহ বিপর্যয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ১৭ আরোহীর সবাই নিহত লন্ডনে আ.লীগের হামলা-সহিংসতা: বাংলাদেশিদের বিতাড়নের দাবি ব্রিটিশ এমপির ভাবমূর্তি রক্ষায় এএফএর বিরুদ্ধে আইনি পথে মেসি রোনালদোর ৭ নম্বর জার্সিতে পর্তুগালকে জেতালেন ফোর্বস ডেনমার্ককে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে কোস্টারিকার জালে আর্জেন্টিনার ৭ গোল শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ আদালতে গণহত্যা যেভাবে প্রমাণিত হয়: রোহিঙ্গা মামলার রায়ের আগে আইনি বিশ্লেষণ গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সারা দেশে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস দেশের বাজারে স্বর্ণের দামে টানা পতন, ভরি কত?

রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ১৭ আরোহীর সবাই নিহত

আন্তর্জাতিক ডেস্ক / ৩ জন দেখেছেন
আপডেট : November 18, 2026
রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ১৭ আরোহীর সবাই নিহত

রাশিয়ার সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবারের (১৭ নভেম্বর) এ দুর্ঘটনায় বিমানে থাকা ১৭ জনের সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে রুশ গণমাধ্যমগুলো।

একটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, আঞ্চলিক রাজধানীর দক্ষিণে ইয়াগুনোভো গ্রামের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। প্রাথমিক তথ্যানুযায়ী, এটি একটি ‘এএন-১২’ সামরিক বিমান ছিল। প্রত্যক্ষদর্শীদের বর্ণনার বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, বিধ্বস্তের পর বিমানটিতে আগুন ধরে যায়। এরপর সেটি দ্রুত নিচে নেমে আসে এবং মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়।

কেমেরোভোর গভর্নর ইলিয়া সেরেদিয়ুক টেলিগ্রামে জানিয়েছেন, ওই অঞ্চলের ইয়াগুনোভো এলাকায় একটি ‘বিমান দুর্ঘটনা’ ঘটেছে। তিনি আরও জানান, তিনি নিজে দুর্ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন এবং সেখানে জরুরি সেবাকর্মীরা ইতিমধ্যে কাজ করছেন।

তিনি আরও বলেন, আঞ্চলিক কর্তৃপক্ষ সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। পরবর্তীতে এক ভিডিও বার্তায় বিমানটি ওই অঞ্চলের ওপর দিয়ে যাওয়ার সময় বিধ্বস্ত হয় বলে জানান তিনি। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এখন পর্যন্ত এই ঘটনা নিয়ে কোনো মন্তব্য করেনি।


অন্যান্য সংবাদ