বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন ফরিদপুরে আ.লীগের ছোড়া ককটেল বিস্ফোরণে কৃষক দল নেতা নিহত গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন, অস্ত্র হাতে মহড়া গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা প্রতিরোধে বসে দেখার সময় নেই: জামায়াত আমির গোপালগঞ্জে হামলাকারীদের ভিডিও দেখে শনাক্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানকে কাঁদিয়ে ভারতের হ্যাটট্রিক সাফ জয় রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৩৭ শেখ হাসিনা-পুতুলসহ ৪ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে মব কালচার বন্ধ হোক, নইলে ভবিষ্যৎ ভয়ংকর হতে পারে! মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেবে সরকার রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক / ৩ জন দেখেছেন
আপডেট : November 17, 2026
রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ

এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ডে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৯৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা।

আগে ব্যাট করে বিনা উইকেটে ২০৮ রানের বিশাল সংগ্রহ গড়ে বাংলাদেশ। জবাবে ৫ উইকেট হারিয়ে ১১৩ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন দুই ওপেনার হোসেন ও সালমান।

তাদের অবিচ্ছিন্ন উদ্বোধনী জুটিতে ২০ ওভারে ২০৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৯৬ রান করে অপরাজিত থাকেন হোসেন।

৬৫ বলের ইনিংসে ৭টি চার ও একটি ছক্কা মারেন তিনি। অন্য প্রান্তে সমান ৬৫ বল খেলে ৮১ রান করে অপরাজিত থাকেন সালমান। তার ইনিংসে ছিল ৪টি চার। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে কোনো উইকেট না হারিয়েই দুইশ ছাড়ানো সংগ্রহ পায় বাংলাদেশ। অতিরিক্ত থেকে আসে আরও ৩১ রান।

শ্রীলঙ্কার কোনো বোলারই উইকেটের দেখা পাননি। পিউমাল ৪ ওভারে ৪২ রান দেন। বিজয়ান্থা ৩ ওভারে খরচ করেন ৩১ রান। ভিনসলি ৪ ওভারে ৩০ এবং বিক্রমাসিংহে ১ ওভারে ১২ রান দেন।

২০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৩ রান তুলতে সক্ষম হয় সফরকারীরা।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন ডি পেরেরা। ৪৪ বলের ইনিংসে একটি চার মারেন তিনি। এ ছাড়া চিরান্থা ২৪ বলে ১৪, পিউমাল ১৫ বলে ১৩ এবং অমরাসিংহে ১২ বলে ১০ রান করেন। সুদেশ ১৭ বলে ১২ রান করে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে আসে আরও ২১ রান।

বাংলাদেশের হয়ে সজিব ৩ ওভারে ১৩ রান দিয়ে একটি উইকেট নেন। চাংইয়া ২ ওভারে ৯ রান খরচায় একটি এবং রহমান ৪ ওভারে ২১ রান দিয়ে একটি উইকেট শিকার করেন। বাকি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়েও বড় জুটি গড়তে পারেনি শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত ৯৫ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।


অন্যান্য সংবাদ