মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

নবীনগরে হঠাৎ বেড়েছে চুরি-ডাকাতি, আতঙ্কে এলাকাবাসীর রাতভর পাহারা !

অভিজিত বনিক / ২৬ জন দেখেছেন
আপডেট : November 16, 2026

অভিজিত বনিক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সাম্প্রতিক সময়ে চুরি ও ডাকাতির একাধিক ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে রাতের বেলায় চোর-ডাকাতের ভয়ে নির্ঘুম রাত কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। নিজেদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও সম্পদ রক্ষায় কোথাও কোথাও লাঠিসোঁটা নিয়ে রাতভর পাহারা দিচ্ছেন গ্রামবাসী।
পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি বাড়ছে। এ অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার, প্রশাসনের নিয়মিত তদারকি এবং অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশের বিশেষ নজরদারি বাড়ানোর দাবি উঠেছে।
স্থানীয়দের আশঙ্কা, চুরি-ডাকাতির বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠতে পারে। বিশেষ করে নির্জন সড়ক, গ্রামীণ জনপদ এবং রাতে জনচলাচল কম থাকা এলাকাগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে।
সাম্প্রতিক কয়েকটি ঘটনায় নবীনগরের বিভিন্ন এলাকায় চুরি-ডাকাতির আতঙ্কের বিষয়টি সামনে এসেছে।
গত ১৫ নভেম্বর নবীনগরের স্বনামধন্য চিকিৎসক প্রয়াত শান্তি রঞ্জন সাহার বাড়ির কালীমন্দিরে ভয়াবহ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় কমপক্ষে চার লাখ টাকার মালামাল চুরির অভিযোগ উঠেছে।
এ ছাড়া উপজেলার লাউর ফতেহপুর সার্বজনীন মহাশ্মশানেও চুরির ঘটনা ঘটেছে। সেখান থেকে মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে একের পর এক চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।
এদিকে, গত ১৪ নভেম্বর নবীনগরের বাঙ্গরা গ্রামে গত দুই সপ্তাহে কয়েকটি বাড়িতে চুরি ও ডাকাতির অভিযোগ সামনে আসে। একই সঙ্গে রাতের আকাশে ড্রোন ওড়ার বিষয়টি নিয়েও গ্রামবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। নিরাপত্তার স্বার্থে গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে রাত জেগে পাহারা দিচ্ছেন। এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, ওই গ্রামের ঘটনায় থানায় আনুষ্ঠানিক কোনো অভিযোগ পাওয়া যায়নি।
এর আগে ১৩ নভেম্বর উপজেলা সদরের পশ্চিমপাড়ায় ভবতারিণী কালীমন্দিরে চুরির ঘটনা ঘটে। মন্দিরের তালা ভেঙে স্বর্ণালংকার, রুপার সামগ্রী, দানবাক্সের টাকা এবং শ্রাদ্ধানুষ্ঠানের জন্য রাখা খাবারের মালামাল চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
পরপর এসব ঘটনায় নবীনগরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। বিশেষ করে ধর্মীয় উপাসনালয়, মহাশ্মশান ও বসতবাড়িতে চুরির ঘটনায় জননিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয়দের মতে, শুধু বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করে এ পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব নয়। অপরাধের ধরন, সময় ও স্থান চিহ্নিত করে পরিকল্পিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে হবে। অপরাধপ্রবণ এলাকাগুলোতে রাতের টহল বৃদ্ধি, গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি জোরদার এবং সন্দেহজনক কর্মকাণ্ডের বিষয়ে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।
সচেতন মহলের মতে, জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। চুরি-ডাকাতির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।


অন্যান্য সংবাদ