মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

আওয়ামী লীগকে প্রতিহত করতে পাল্টা কর্মসূচি নয়, তারেক রহমানের কঠোর নির্দেশনা

অভিজিত বনিক / ৪৩ জন দেখেছেন
আপডেট : November 16, 2026

নিজস্ব প্রতিবেদক | অভিজিত বনিক
ডিসেম্বর মাসকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও নানা আলোচনার মধ্যে দলীয় নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আওয়ামী লীগের সম্ভাব্য রাজনৈতিক তৎপরতা মোকাবিলায় কোনো পাল্টা কর্মসূচি কিংবা পাড়া-মহল্লায় পাহারা বসানো যাবে না বলে জানিয়েছেন তিনি।
১৫ নভেম্বর বিএনপি ও দলটির সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে ডিসেম্বরের কর্মসূচি নিয়ে আলোচনা করেন তারেক রহমান। বৈঠক-সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলকে নিজস্ব কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে অন্য কোনো দলের কর্মসূচির পাল্টা কর্মসূচি দেওয়া যাবে না।
রাজনৈতিক বিশ্লেষণে, এই সিদ্ধান্তকে সংঘাত এড়িয়ে সাংগঠনিক শক্তি বাড়ানোর কৌশল হিসেবে দেখা হচ্ছে। ক্ষমতাসীন দল হিসেবে বিএনপি রাজপথে নিজেদের অবস্থান ধরে রাখতে চাইলেও রাজনৈতিক সহিংসতা ও জনদুর্ভোগের ঝুঁকি এড়াতে চাইছে।
ডিসেম্বরে শহীদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবসসহ গুরুত্বপূর্ণ জাতীয় দিবস রয়েছে। পাশাপাশি আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা ও শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরেও রাজনৈতিক আলোচনা চলছে।
এখন দেখার বিষয়, কেন্দ্রীয় নেতৃত্বের এই নির্দেশনা তৃণমূল পর্যায়ে কতটা কার্যকর হয়। রাজনৈতিক সংঘাত নয়, শান্তিপূর্ণ কর্মসূচি ও জননিরাপত্তা নিশ্চিত করাই হবে ডিসেম্বরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।


অন্যান্য সংবাদ