মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

আন্তর্জাতিক বাজারে টিকতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক / ৫ জন দেখেছেন
আপডেট : November 15, 2026
আন্তর্জাতিক বাজারে টিকতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের বস্ত্র ও পোশাকশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করার পাশাপাশি উৎপাদনশীলতা ও পরিবেশগত স্থায়িত্ব বাড়াতে হবে। এজন্য সরকারি-বেসরকারি অংশীদারত্ব আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। পাশাপাশি নতুন বাণিজ্যিক ও পরিবেশগত মানদণ্ডও যুক্ত হচ্ছে।

এসব শর্ত পূরণে শিল্পকারখানাগুলোকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। কমপ্লায়েন্সকে শুধু নিয়ম পালনের বিষয় হিসেবে নয়, বরং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার কৌশল হিসেবে দেখতে হবে।
রোববার (১৫ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘স্কিলস ফর সেলফ-মনিটরিং অ্যান্ড কমপ্লায়েন্স উইথ ক্লিন অ্যান্ড ফেয়ার প্রোডাকশন ইন দ্য টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট ইন্ডাস্ট্রি’ (এসসিএআইপি) প্রকল্পের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয় ও এসসিএআইপি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

এতে সহযোগিতা করে ‘সাসটেইনেবিলিটি ইন টেক্সটাইল অ্যান্ড লেদার ইন্ডাস্ট্রি’ (এসটিআইএলইআইআই) প্রকল্প।
বাণিজ্যমন্ত্রী বলেন, এখন পর্যন্ত অর্জিত ফলাফলগুলো আমাদের ভিত্তি মাত্র, শেষ গন্তব্য নয়। একটি কমপ্লায়েন্ট ও প্রতিযোগিতামূলক বস্ত্র খাত গড়ে তুলতে শিল্পমালিক, শ্রমিক এবং অংশীদারদের সঙ্গে নিয়ে আমাদের এই ভিত্তির ওপর দাঁড়িয়ে আরও এগিয়ে যেতে হবে।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে বস্ত্র ও পোশাক খাত থেকে। লাখ লাখ মানুষের, বিশেষ করে নারীদের কর্মসংস্থানের পাশাপাশি দেশের শিল্প অর্থনীতিতেও এ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই এ খাতের সক্ষমতা ধরে রাখা জাতীয় অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, আন্তর্জাতিক ক্রেতা ও নিয়ন্ত্রক সংস্থাগুলো এখন নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য শ্রম অনুশীলন, সম্পদের দায়িত্বশীল ব্যবহার এবং সরবরাহব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন নীতিমালা ও বিধিবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে কারখানাগুলোকে সক্ষমতা অর্জন করতে হবে। এসব শর্ত পূরণে পিছিয়ে থাকলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় চ্যালেঞ্জ বাড়বে।

ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের উদ্যোগ তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, নীতিগত অগ্রাধিকার নির্ধারণ, প্রশাসনিক প্রক্রিয়া সহজ করা, লজিস্টিকস ব্যয় কমানো এবং লাইসেন্স, কমপ্লায়েন্স ও বন্দরসংক্রান্ত অনুমোদন দ্রুত করার বিষয়ে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির জন্য বাংলাদেশ ২০২৯ সাল পর্যন্ত যে বর্ধিত সময় পেয়েছে, তা কাজে লাগাতে হবে। এ সময়ের মধ্যে আন্তর্জাতিক বাজারে বিদ্যমান বাণিজ্য সুবিধা ধরে রাখার পাশাপাশি নতুন মানদণ্ড পূরণে শিল্প খাতকে প্রস্তুত করতে হবে।

অনুষ্ঠানে এসসিএআইপি প্রকল্পের আওতায় কারখানায় স্ব-পর্যবেক্ষণ ব্যবস্থা জোরদারের বিষয়টি গুরুত্ব পায়। এ ব্যবস্থার মাধ্যমে পানি, জ্বালানি ও রাসায়নিকের দক্ষ ব্যবহার নিশ্চিত করা সম্ভব। এতে পরিবেশদূষণ কমার পাশাপাশি উৎপাদন ও পরিচালন ব্যয়ও কমবে।

এ ছাড়া বাংলাদেশ বয়লার কোড, ডিজিটাল পরিদর্শন ব্যবস্থা, ইটিপির অনলাইন পর্যবেক্ষণ, ডিজিটাল পরিবেশগত ছাড়পত্র, ট্রেসেবিলিটি কৌশল এবং ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টের উপযোগী তথ্য ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েও আলোচনা হয়।

আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, নিরাপদ, পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিল্প খাত গড়ে তুলতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব অপরিহার্য। এজন্য সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্ব ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। কমপ্লায়েন্সকে উৎপাদনশীলতা ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর হাতিয়ার হিসেবে কাজে লাগাতে হবে।

জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের অর্থায়নে জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেডের মাধ্যমে এসসিএআইপি ও এসটিআইএলইআইআই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এসসিএআইপি প্রকল্পের পৃষ্ঠপোষক বাণিজ্য মন্ত্রণালয় এবং বাস্তবায়নকারী অংশীদার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। এ প্রকল্প বস্ত্র খাতে নিরাপত্তা, শ্রম ও পরিবেশগত মানদণ্ড পর্যবেক্ষণে আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিলের (আরএসসি) সক্ষমতা বাড়াতে সহায়তা করছে।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ, জিআইজেডের কান্ট্রি ডিরেক্টর মার্ক গোমবার্ট, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, আরএসসি, বিজিএমইএ ও বিকেএমইএর নেতা এবং শ্রমিক সংগঠন, আন্তর্জাতিক ক্রেতা ব্র্যান্ড ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


অন্যান্য সংবাদ