মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা

অনলাইন ডেস্ক / ৬ জন দেখেছেন
আপডেট : November 15, 2026
এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা, বিনিয়োগ ও যৌথ উৎপাদন নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

রোববার (১৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফর ও বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এ অংশগ্রহণের বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

কপ-৩১-এর সাইডলাইনে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের আলোচ্য বিষয় জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের অত্যন্ত আন্তরিক পরিবেশে বৈঠক হয়েছে। বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে।

তিনি বলেন, বহুপক্ষীয় সম্মেলনে আয়োজক দেশের প্রেসিডেন্ট সাধারণত খুব কম দেশের সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। তবে সম্মেলনের প্রথম দিনেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে বাংলাদেশের গুরুত্ব তুলে ধরেছে।

হুমায়ুন কবির জানান, বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা, এ খাতে বিনিয়োগ, ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রতিষ্ঠা এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় বিনিয়োগ ও অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

রোহিঙ্গা সংকট নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা ইস্যুতে রায়ের পর এ বিষয়ে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক পর্যায়ে অর্থায়ন নিশ্চিত করতে যৌথভাবে জোরালো ভূমিকা রাখা এবং সহযোগিতা বাড়ানোর বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলেছেন, ‘আপনি শুধু বাংলাদেশের ১৮ কোটি মানুষের নেতাই নন, আপনি আমার অত্যন্ত সম্মানিত ভাই এবং এমন একজন নেতা, যার সঙ্গে আমি ঘনিষ্ঠভাবে কাজ করব।’ বাংলাদেশের জন্য তুরস্কের সক্ষমতা অনুযায়ী সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন এরদোয়ান। তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, বাংলাদেশের কোথায় কী ধরনের সহযোগিতা প্রয়োজন, তা তাঁকে জানাতে।

হুমায়ুন কবিরের ভাষ্য, সব মিলিয়ে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক এখন অত্যন্ত চমৎকার পর্যায়ে রয়েছে এবং ভবিষ্যতে তা আরও এগিয়ে যাবে।


অন্যান্য সংবাদ