মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

রোনালদোকে শ্রদ্ধা জানাতে রাতটা উৎসর্গ করেছিল পর্তুগাল, কিন্তু…

স্পোর্টস ডেস্ক / ৫ জন দেখেছেন
আপডেট : November 15, 2026
রোনালদোকে শ্রদ্ধা জানাতে রাতটা উৎসর্গ করেছিল পর্তুগাল, কিন্তু...

চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির মতো করে ক্রিশ্চিয়ানো রোনালদো দেশের মাটিতে নিজ সমর্থকদের সামনে ক্রিশ্চিয়ানো রোনালদো বিদায় নেবেন, এমন প্রত্যাশা ছিল। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী আন্তর্জাতিক অবসর ঘোষণার পর পর্তুগাল তাদের প্রথম ম্যাচ খেলতে নেমে তাকে অভিনব কায়দায় শ্রদ্ধা জানাল। কিন্তু তার জন্য উৎসর্গ করা রাতটি ছিল বেদনাদায়ক।

শনিবার উয়েফা নেশনস লিগে ডেনমার্কের কাছে ৪-১ গোলে হেরেছে পর্তুগাল। ম্যাচটি খেললে দেশের জার্সিতে সবচেয়ে বড় ব্যবধানে হারের লজ্জা নিয়ে বিদায় নিতে হতো রোনালদোকে। সেদিক থেকে তার কপাল ভালোই বলা চলে। কিন্তু পর্তুগাল তাদের সাবেক অধিনায়ককে সুন্দর শ্রদ্ধাঞ্জলি দিয়েছে। রোনালদোর আইকনিক সাত নম্বর জার্সি পরে দলের খেলোয়াড়রা মাঠে নেমেছিলেন, এমনকি ফুটবলারদের সঙ্গে মাঠে নামা মাসকটদের গায়েও ছিল এই জার্সি। যা ওই মুহূর্তকে বিশেষ করে তুলেছিল।

শুধু খেলোয়াড় ও মাসকটরাই নয়, রোনালদোকে শ্রদ্ধা জানানোর ভাগ নেন ব্রাগা মিউনিসিপাল স্টেডিয়ামে আগত দর্শক-সমর্থকরাও। যে জার্সি নম্বরকে তিনি অনন্য উচ্চতায় নিয়েছিলেন তারই প্রতীকি হিসেবে সপ্তম মিনিটে তারা দাঁড়িয়ে অভিবাদন জানান।

দেশের হয়ে ২৩৪ ম্যাচ খেলে ১৪৬ গোল করে কিংবদন্তির আসনে বসা রোনালদোর বিদায়ের পর পর্তুগালের অধিনায়কত্ব পেয়েছেন বার্নার্ডো সিলভা। তার বিখ্যাত সাত নম্বর জার্সির নতুন মালিকানা দেওয়া হয়েছিল ক্লাব ব্রুগের উইঙ্গার কার্লোস ফোরবসকে।

এমন রাতের শেষটা হয়েছে বেদনায় ভারাক্রান্ত হৃদয় নিয়ে। ঘরের মাঠে সবচেয়ে বড় ব্যবধানে হেরেছে পর্তুগাল। দেশের মাটিতে প্রথমবার তারা চার গোলে পিছিয়ে পড়েছিল আর ১৬ বছর পর প্রথমবার ঘরের মাঠে এতগুলো গোল খেল তারা।

দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের ওপর ছড়ি ঘুরিয়েছে ডেনমার্ক। রুবেন দিয়াসের হ্যান্ডবলে ৪৩তম মিনিটে পেনাল্টি থেকে গোলমুখ খোলেন পিয়েরে এমিল হোজবার্গ। ৫০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সাত মিনিট পর দ্বিতীয় গোল করেন রাসমুস হয়লুন্দ। পর্তুগালের ভোগান্তির শেষ হয়নি। ৭৫তম মিনিটে ডেনমার্কের চতুর্থ গোল করেন জোয়াকিম অ্যান্ডারসন। ঘরের মাঠে তারা প্রথমবার চার গোলে পিছিয়ে পড়ে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে মুখ বাঁচানো গোল করে ব্যবধান কমান বার্নার্ডো সিলভা।

অথচ ভিন্ন কিছুই আশা করেছিল পর্তুগাল। জয় দিয়ে রোনালদোকে উৎসর্গ করা রাতটি উদযাপন করতে চেয়েছিল তারা। পর্তুগিজ ডিফেন্ডার রুবেন দিয়াস যেমনটা আক্ষেপ নিয়ে বললেন, ‘আমরা ক্রিশ্চিয়ানোকে এবং তারপর সব পর্তুগিজ ভক্তকে একটি বিশেষ জয় উৎসর্গ করতে চেয়েছিলাম, তাই ঘরের মাঠে এই হার আমাদের জন্য বেদনাদায়ক। ক্রিসকে শ্রদ্ধা জানাতেই আজকের রাতটা উৎসর্গ করা হয়েছিল।’


অন্যান্য সংবাদ