মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

মেসি-রোনালদোকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন হালান্ড

স্পোর্টস ডেস্ক / ৬ জন দেখেছেন
আপডেট : November 15, 2026
মেসি-রোনালদোকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন হালান্ড

ফুটবল ইতিহাসে রেকর্ডের প্রসঙ্গ এলেই সবার আগে আলোচনায় আসেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। দীর্ঘদিন ধরে গোল ও ব্যক্তিগত অর্জনের অসংখ্য রেকর্ড নিজেদের করে রেখেছেন এই দুই মহাতারকা। তবে এবার এমন এক অনন্য কীর্তি গড়েছেন নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ড, যা নেই মেসি কিংবা রোনালদোর ক্যারিয়ারেও।

শুধু তাই নয়, পাঁচ দশকেরও বেশি সময় ধরে জার্মান কিংবদন্তি গার্ড মুলারের দখলে থাকা একটি ঐতিহাসিক রেকর্ডও নতুন করে নিজের করে নিয়েছেন ম্যানচেস্টার সিটির এই গোলমেশিন। প্রথম ৬০ ম্যাচেই ৬৬ গোল করার কীর্তি শুধুই তাদের। খবর গোল ডটকমের।

শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে ওসলোতে উলেভাল স্টেডিয়ামে উয়েফা নেশনস লিগের ‘এ’ লিগের চতুর্থ গ্রুপের ম্যাচে ওয়েলসের মুখোমুখি হয় নরওয়ে। নিজেদের মাঠে ৩-১ গোলের জয় তুলে নেয় স্বাগতিকরা। আর দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন হালান্ড।

ম্যাচে একটি গোল করার পাশাপাশি সতীর্থ আন্দ্রেয়াস শেলডেরুপের গোলেও সহায়তা করেন তিনি। ম্যাচের ৮৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে নিজের দুর্দান্ত পারফরম্যান্সের পূর্ণতা দেন এই নরওয়েজীয় তারকা।

ইএসপিএনের পরিসংখ্যান অনুযায়ী, ৭৯ মিনিট মাঠে থাকা হালান্ড পুরো ম্যাচে বল স্পর্শ করেছেন মাত্র ১৯ বার। সতীর্থদের উদ্দেশে ৯টি পাস খেলেছেন এবং লক্ষ্যে রাখা শট থেকেই গোল আদায় করেছেন। এ ছাড়া একটি বড় গোলের সুযোগ তৈরি করেন, যদিও আরেকটি সুযোগ কাজে লাগাতে পারেননি। রক্ষণেও তেমন ভূমিকা রাখতে হয়নি তাকে। তবে তিনটি দ্বৈরথে জয় পেয়েছেন এই স্ট্রাইকার।

ম্যাচের দ্বিতীয় গোলটি তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল হালান্ডের। সতীর্থ আন্তোনিও নুসার সঙ্গে দারুণ বোঝাপড়ায় বল পেয়ে সেটি শেলডেরুপের জন্য বাড়িয়ে দেন তিনি। বক্সের ভেতর থেকে বল জালে পাঠিয়ে ব্যবধান বাড়ান শেলডেরুপ। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পর্যালোচনার পর পাওয়া পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলের সুযোগ তৈরি করেন হালান্ড।

এই গোলের মধ্য দিয়ে নরওয়ের জার্সিতে হালান্ডের গোলসংখ্যা দাঁড়িয়েছে ৬৬। আর আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মাত্র ৬০টি। অর্থাৎ প্রতি ম্যাচে গড়ে ১.১টি গোল করেছেন তিনি। উয়েফা চ্যাম্পিয়নস লিগ বা জাতীয় দলের ম্যাচ; দুই জায়গাতেই কমপক্ষে ২০ গোল করেছেন এমন খেলোয়াড়দের মধ্যে এত ভালো গড় আর কারও নেই।

মেসি-রোনালদোর মতো কিংবদন্তিদের সঙ্গে তুলনার আলোচনায় এবার নতুন মাত্রা যোগ করলেন ২৫ বছর বয়সী এই নরওয়েজীয় গোলমেশিন।


অন্যান্য সংবাদ