শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের হঠাৎ রুদ্ধদ্বার বৈঠক! ঢাকা–আঙ্কারা সম্পর্কে নতুন দিগন্ত, গুরুত্ব ব্যবসা-বাণিজ্যে নিরাপত্তা দিতে না পারলে আমরা আমাদের পথ দেখব: সংসদে নাহিদ শর্টসার্কিট থেকে নুসরাতের বাড়িতে আগুন লাগার সম্ভাবনা বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রকৃত’ সাংবাদিকদের তালিকা করবে সরকার: ইয়াসের খান হাম উপসর্গে চারজনের মৃত্যু, নতুন রোগী ১৫৪১ রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী সারাদেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী হামলা দিয়ে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না : নুসরাত তাবাসসুম প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি টাকা রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার বিশ্ববাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম ইসরায়েলিরা কোনোভাবেই মালদ্বীপে প্রবেশ করতে পারবে না: প্রেসিডেন্ট মুইজ্জু

‘প্রকৃত’ সাংবাদিকদের তালিকা করবে সরকার: ইয়াসের খান

অনলাইন ডেস্ক / ২ জন দেখেছেন
আপডেট : November 12, 2026
‘প্রকৃত’ সাংবাদিকদের তালিকা করবে সরকার: ইয়াসের খান

পেশার মর্যাদা সমুন্নত রাখতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের সঙ্গে আলোচনা করে প্রকৃত সাংবাদিকদের তালিকা তৈরির কাজ করছে সরকার বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুকের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, প্রকৃত সাংবাদিকদের তালিকা তৈরির লক্ষ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সঙ্গে নিয়মিত মতবিনিময় করছে সরকার।

তিনি বলেন, সাংবাদিক সংগঠনগুলোর মতামতের ভিত্তিতেই প্রকৃত সাংবাদিকদের তালিকা তৈরি করা হবে। পেশাগতভাবে কে সাংবাদিক হবেন, তা নির্ধারণের মানদণ্ড ঠিক করার ক্ষেত্রে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না।

ভুয়া সাংবাদিকতার কারণে শুধু সংসদ সদস্যরাই নন, বিভিন্ন পেশার নারী-পুরুষসহ সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী।

সঠিক তথ্যের প্রচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং এ বিষয়ে উৎসাহিত করছে।


অন্যান্য সংবাদ