বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী হামলা দিয়ে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না : নুসরাত তাবাসসুম প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি টাকা রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার বিশ্ববাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম ইসরায়েলিরা কোনোভাবেই মালদ্বীপে প্রবেশ করতে পারবে না: প্রেসিডেন্ট মুইজ্জু ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীদের অতীতের ভূমিকা যাচাই বাছাইয়ের উদ্যোগ বিএনপির! মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করল সরকার বগুড়ার উন্নয়নে ২৭০০ কোটি টাকার প্রকল্প, উদ্বোধনে আসবেন প্রধানমন্ত্রী ভূমিকম্পে কেঁপে উঠল ইসরায়েল ইউরেনিয়াম ছাড়বে না ইরান, প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের প্রস্তাব ইতালির ৬৩০০ স্কুলে বোমা আতঙ্ক, হুমকি স্কটল্যান্ডেও ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু সাগরে সৃষ্টি হতে পারে নিম্নচাপ, তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

সারাদেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী

অনলাইন ডেস্ক / ২ জন দেখেছেন
আপডেট : November 12, 2026
সারাদেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী

দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) প্রাঙ্গণে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, গেল কয়েকদিন ধরে রাজধানীসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহন ভাঙচুর ও আগুন দিচ্ছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় আটকও হয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ দল ও এর সহযোগীরা। পাচারের টাকায় পটকা ফুটিয়ে দেশে ফেরার পাঁয়তারা করছে শেখ হাসিনা।

তিনি বলেন, বিভিন্ন মোড় থেকে মাঝে মাঝে ককটেলের আওয়াজ পাওয়া যায়, পটকার আওয়াজ পাওয়া যায়। পালিয়ে গেছেন নেত্রী, শুনি তারই নির্দেশে নাকি এগুলো হয়। শেখ হাসিনা বলেছেন ডিসেম্বরে আসবেন, উনার আশ্রয়দাতা যে তাকে নিয়েই আসবেন কিনা এবং এই কারণে পটকাগুলো ফুটাচ্ছে কিনা সেই আনন্দে, এটাই মানুষের প্রশ্ন।

নাশকতা রুখতে হুংকার দিয়েছেন, বিরোধী দলের নেতারাও। বলছেন, ডিসেম্বরকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অরাজকতা মেনে নেয়া হবে না।

এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম বলেন, শেখ হাসিনা আর কোনোদিন বাংলাদেশে ফিরে আসবে না। শেখ হাসিনার যদি ওতটুকু সাহসই হতো, ওতটুকু কলিজা থাকত, তাহলে ৫ আগস্ট এভাবে চোরের মতো পালিয়ে যেত না। এগুলো করে তারা আল্টিমেটলি, তাদের পরিবার, আত্মীয়স্বজন ভোগান্তির মধ্য দিয়ে যাচ্ছেন। কিন্তু শেখ হাসিনা, জয়-পুতুলরা ঠিকই জনগণের লুটপাট করা টাকায় আরামে ভোগবিলাসের জীবনযাপন করছে।ব্যাংকিং সেবা

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এ ব্যাপারে জামায়াতে ইসলামী জনগণকে সঙ্গে নিয়ে আমরা সর্বোচ্চ ভূমিকা পালন করব। ফ্যাসিবাদ ফিরে আসুক, সেটা যেন কোনো অবস্থায় বাংলাদেশে প্রমাণিত না হয়, এজন্য আমাদেরকে ভূমিকা রাখতে হবে, কোনো অবস্থায় ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না।

নাশকতাকারীদের কঠোর হাতে দমনে সরকারের প্রতি আহবানও জানান, জামায়াত ও এনসিপি নেতারা।


অন্যান্য সংবাদ