মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

এমিনে এরদোয়ানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক / ৬ জন দেখেছেন
আপডেট : November 11, 2026
এমিনে এরদোয়ানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের সঙ্গে তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোগানের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যায় তুর্কিয়ের অ্যান্টালিয়া নগরীতে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠককে আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু বিচার, টেকসই উন্নয়ন এবং ‘জিরো ওয়েস্ট’ (বর্জ্যহীন পরিবেশ) লক্ষ্যমাত্রা অর্জনে বৈশ্বিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।

জানা যায়, অ্যান্টালিয়ায় ডা. জুবাইদা রহমানের সঙ্গে আয়োজিত এই বৈঠকে টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে বিভিন্ন দেশের পারস্পরিক অংশীদারিত্ব ও সম্মিলিত প্রচেষ্টার বিষয়ে আলোকপাত করা হয়েছে। আগামী জাতিসংঘ জলবায়ু সম্মেলনকে সামনে রেখে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় বৈশ্বিক সমন্বয়ের ওপর জোর দেন তারা।

উল্লেখ্য, জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, প্রতিনিধি ও জলবায়ু বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, অর্থায়ন এবং বৈশ্বিক সহযোগিতা সম্মেলনের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়।


অন্যান্য সংবাদ